অতিবৃষ্টিতে শাক সবজির অগ্নি মূল্য, কোলে মার্কেটে হানা দিল টাস্ক ফোর্স

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার কোলে মার্কেটে বিশেষ অভিযান টাক্স ফোর্সের। একটানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে বৃষ্টির জল জমে পচে গিয়েছে শাকসবজি, বেগুন ,ভেন্ডি উচ্ছে। ফলে বেশ কিছু সবজির দাম বেড়ে গিয়েছে।তবে দাম বেশি থাকলেও আমদানি হলে দাম কমবে বলে আশাবাদী সদস্যরা। অতিবৃষ্টির কারণে প্রচুর সবজি নষ্ট হয়েছে। তবে বাংলার তৈরি ফসল বাইরের রপ্তানি হচ্ছে না ।স্পষ্ট জানান টাস্ক ফোর্স(Tusk Force) সদস্য রবীন্দ্রনাথ কোলে। কিন্তু অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দেয় টাস্ক ফোর্স। কড়া হুঁশিয়ারি দেন রবীন্দ্রনাথ কোলে(Rabindranath Koley)। আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

কোনোভাবেই প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে কাঁচা সবজির কালো বাজারি বরদাস্ত করা হবে না বলে টাস্ক ফোর্স ব্যবসায়ীদের করা বার্তা দিলো শিয়ালদহ লাগোয়া কোলে মার্কেট। সাধারণ মানুষের ওপর যাতে কাঁচা আনাজের অতিরিক্ত দাম বোঝা হয়ে না চাপে সেদিকে কড়া নজর রাখছে টাস্ক ফোর্স। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাই মঙ্গলবার সকাল থেকে পাইকারি কোলে মার্কেটে কাঁচা আনা যে এর দাম যাচাই করতে হাজির হন টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, শুধু কলকাতার কোলে মার্কেট এলাকায় নয় এর পাশাপাশি হাওড়ায় এবং সল্টলেকের বিভিন্ন বাজারেও তারা হানা দেবেন। মধ্যে দু জায়গার পুলিশকে টাস্ক ফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশকে সঙ্গে নিয়েই হানা দেওয়া হবে এই বাজার গুলিতে। রবীন্দ্রনাথ বাবু দাবি করেন, পুজোর আগেই যে হারে অন্য রাজ্য থেকেও কাঁচা আনাজ ও শাকসবজি আমদানি শুরু হয়েছে তাতে দাম আরো কমতে শুরু করবে। আলু পেঁয়াজ আদা রসুন এইসবের দাম অতিরিক্ত না হওয়ায় সাধারণ মানুষের রান্নাঘরে রসদে বিশেষ টান পড়ে নি বলে দাবি টাস্ক ফোর্সের। মঙ্গলবার শিয়ালদহ কোলে মার্কেটের পাশাপাশি বৈঠকখানা বাজারেও হানা দেয় টাস্ক ফোর্স।

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের