এই মুহূর্তে




উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: পরপর সাতটি খুন করে কলকাতায় গা ঢাকা দেয়। ছদ্মনাম নিয়ে কলকাতায় অ্যাপ বাইক চালাচ্ছিল কুখ্যাত গ্যাংস্টার। দিল্লি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার খোদ কলকাতার ব্যস্ত রিপন স্ট্রিট থেকে গ্রেফতার ভিন রাজ্যের কুখ্যাত গ্যাংস্টার। একাধিক খুনে সাজাপ্রাপ্ত উত্তরপ্রদেশের কুখ্যাত এই গ্যাংস্টার। মাস ছয়েক আগে প‍্যারোল থেকে বেরিয়ে ফেরার হয়ে যায় ওই গ্যাংস্টার(Gangstar)। দিল্লি পুলিশের তরফে কলকাতা পুলিশকে জানানো হয়েছিল সে তপসিয়া এলাকায় আত্মগোপন করে রয়েছে। তারপর অভিযানে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কুখ্যাত গ্যাংস্টারের নাম মহম্মদ সহরাব(Md.Saharab)। সেলিম, রুস্তম ও সোহরাব তিনভাই মিলে একটি গ্যাং চালাত। ২০০০ সাল নাগাদ তাদের বিরুদ্ধে খুন, ডাকাতি-সহ একাধিক অভিযোগ রয়েছে। ২০০৫ সালে তা মাত্রা ছাড়ায়। ইদের দিন একঘণ্টায় তিনটি খুন করেছিল সোহরব। তৎকালীন লখনউ এসএসপিকে ফোন করে চ্যালেঞ্জ করে সোহরাব বলে পুলিশ পারলে তাকে ধরে দেখাক। তারপরই একের পর এক অপরাধ সংগঠিত করতে থাকে। সেই খুনের ঘটনায় গ্রেফতার করা হয় তাকে। এরপর ২০১১ সালে দিল্লির কারোল বাগে একটি সোনার দোকানের লুট ও খুনের ঘটনায় গ্রেফতার করা হয় সোহরব ও তার এক ভাইকে। দুইজনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করে দিল্লি আদালত(Delhi Court)। সেখানেই বন্দি ছিল সহরাব।

এরপর স্ত্রীর অসুস্থতার কারণে চলতি বছর ২৬ জুন প্যারোলে(Parol) ছাড়া পায় সহরাব। ৪ জুলাই ফিরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু জেলে ফিরে যায়নি। পালিয়ে আসেন তপসিয়ায় আত্মীয়ের বাড়িতে। গা ঢাকা দিয়ে সেখানেই থাক ছিল। পরিচয় গোপন করে অ্যাপ ক্যাব(Aap Cab) চালক হিসাবে কাজও করছিল। এদিকে কুখ্যাত গ্যাংস্টার জেলে ফিরে না যাওয়ায় বিশেষ তদন্তকারীদল গঠন করে দিল্লি ও উত্তরপ্রদেশ পুলিশ। তদন্ত শুরু হওয়ার পর জানা যায় সহরাব লুকিয়ে রয়েছে তপসিয়ায়। খবর দেওয়া হয় কলকাতা পুলিশকে। অবশেষে মঙ্গলবার তাকে রিপন স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করে দিল্লি ও কলকাতা পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

রণক্ষেত্র যুবভারতী, বিধাননগর পুলিশের ‘‌অপদার্থতার’‌ জন্য ক্ষমা চাইলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ