বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা পুরনিগমের Waiver Scheme

চলতি অক্টোবর বা নভেম্বর মাস থেকে কলকাতা পুরনিগমে বকেয়া সম্পত্তি কর বা Property Tax’র ওপরে Waiver Scheme বন্ধ করে দেওয়া হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বকেয়া সম্পত্তি কর বা Property Tax’র ওপরে যে বিশেষ ছাড় দিচ্ছে কলকাতা পুরনিগম(KMC), তা এবার বন্ধ হতে চলেছে। এতদিন Property Tax’র জন্য যে Waiver Scheme লাগু ছিল তাতে সুদের ওপর ৫০ শতাংশ এবং Penalty বা জরিমানায় ৯৯ শতাংশ ছাড় মিলতো। সারা বছর ধরেই এই সুবিধা পেতেন শহরের বাসিন্দারা। কিন্তু কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, চলতি অক্টোবর বা নভেম্বর মাস থেকে এই ছাড় আর পাবেন না শহরবাসী। বকেয়ার সময়কাল অনুযায়ী বিভিন্ন ধাপে কিছু ছাড় দেওয়া হবে। সম্প্রতি মেয়র পরিষদের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে। এবার সেই প্রস্তাব আগামী মাসিক অধিবেশনে পাস হলে তা শহরজুড়ে লাগু করা হবে।

উল্লেখ্য, পুর আইন অনুসারে ২০১৮ সাল থেকে এই ছাড় দেওয়া হচ্ছে। এরপরও মেয়র চাইলে বিশেষ কিছু ক্ষেত্রে তিনি আরও ছাড় দিতে পারেন। গত এপ্রিল মাসে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim) জানিয়েছিলেন, মার্চ মাসে এই Waiver Scheme শেষ হওয়ার কথা থাকলেও তা সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তার মধ্যে বকেয়া Property Tax জমা করলে সুদের ওপর ৫০ শতাংশ এবং Penalty-তে ৯৯ শতাংশ ছাড় মিলবে। পুরনিগমের সম্পত্তিকর মূল্যায়ন এবং রাজস্ব আদায় বিভাগ সূত্রে খবর, গত ৪-৫ বছরে এই পদ্ধতিতে কোষাগারে টাকা ঢুকলেও বকেয়ার বড় অংশ এখনও ঝুলে রয়েছে। আশা করা হয়েছিল, এই ছাড় পেলে নাগরিকরা তাঁদের সব বকেয়া মিটিয়ে দেবেন। কিন্তু নাগরিকদের একটা বড় অংশ এখনও বকেয়া মেটাচ্ছেন না, তাই এই ছাড় তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নতুন নিয়মে ঠিক হয়েছে, বকেয়া যত দীর্ঘদিনের, সুদ এবং পেনাল্টিতে ছাড় মিলবে তত কম।   

নয়া প্রস্তাবে বলা হয়েছে, ২ বছর পর্যন্ত বকেয়া আছে, এমন করদাতারা কর মেটালে জরিমানার ৯৯ শতাংশ ও সুদের ৫০ শতাংশ মূকুব হবে। ২ বছরের বেশি কিন্তু ৫ বছরের কম সময়ের বকেয়া কর মেটালে জরিমানায় ৭৫ শতাংশ ও সুদে ৪৫ শতাংশ ছাড় মিলবে। ৫ বছর থেকে ১০ বছর বকেয়া আছে, এমন ক্ষেত্রে করদাতাদের জরিমানার ওপর ৫০ শতাংশ ও সুদের ওপর ৩৫ শতাংশ মকুব হবে। ১০ বছরের বেশি সময় ধরে বকেয়া করদাতাদের ক্ষেত্রে জরিমানার ওপর ২৫ শতাংশ ও সুদের ওপর ৩০ শতাংশ ছাড় মিলবে।  বিভাগীয় এক কর্তা বলেন, Waiver Scheme ছাড়াও সারা বছর ধরেই এই ছাড় দেওয়া হতো। এবার সেটাই বন্ধ করে দেওয়া হবে। যিনি যত বেশিদিন সম্পত্তি কর বকেয়া ফেলে রাখবেন, তিনি তত কম ছাড় পাবেন। অনেক সুযোগ দেওয়া হয়েছে, এবার আর নয়।    

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর