কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা ও হাওড়া পুরনিগমে বাড়তে চলেছে ওয়ার্ডের সংখ্যা। বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশনে ধ্বনি ভোটে পাশ হল পুরসভার ওয়ার্ড বৃদ্ধি সংক্রান্ত বিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতা পুরনিগমের ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯টি হতে চলেছে। অন্যদিকে, হাওড়া পুরনিগমে ৫০টি ওয়ার্ডের সঙ্গে আরও ১৮টি যোগ হয়ে মোট ওয়ার্ড হবে ৬৮টি।

অধিবেশনের শুরুতেই হাওড়া পুরনিগম সংক্রান্ত পুরনো বিল প্রত্যাহার করা হয়। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, কলকাতা ও হাওড়ার বাসিন্দাদের আরও উন্নত নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ওয়ার্ড পুনর্বিন্যাস ও সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, জনসংখ্যা ও এলাকার প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে পুর পরিষেবার পরিকাঠামো আরও কার্যকর করতেই এই পদক্ষেপ। পুরমন্ত্রী জানান, হাওড়া পুরনিগমের নির্বাচন দীর্ঘদিন না হওয়ায় নাগরিক পরিষেবা ও প্রশাসনিক ব্যবস্থায় সমস্যা তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছিল। একই সঙ্গে পঞ্চদশ অর্থ কমিশনের অর্থ না পাওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ মর্মান্তিক দুর্ঘটনা! কেষ্টপুরে গাড়ি-সহ পুকুরে ডুবে মৃত্যু গৃহবধূর

এদিকে, কলকাতা পুরনিগমের আসন পুনর্বিন্যাসের কাজও দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে। আগামী ডিসেম্বরে পুরভোটের আগেই ডিলিমিটেশন সম্পন্ন করার কথা। তবে সব বিধানসভা কেন্দ্রে ওয়ার্ড সংখ্যা বাড়ছে না। প্রাথমিক খসড়া অনুযায়ী, চৌরঙ্গী, জোড়াসাঁকো ও শ্যামপুকুরে ১১টি করে ওয়ার্ড কমিয়ে ৮টি করার প্রস্তাব রাখা হয়েছে।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’