দরিদ্র করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি খাবার পাঠাবে রাজ্য প্রশাসন

জেলার নানা প্রান্তে দরিদ্রসীমার নীচে থাকা করোনা আক্রান্তের পরিবারগুলির খোঁজ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়া হবে। এই মর্মে জেলাশাসকদের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ফের নতুন করে করোনা সংক্রমণ দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই রাজ্যজুড়ে কড়া বিধিনিষেধ জারি হয়েছে। অনেকটা করোনার তৃতীয় ঢেউয়ের স্মৃতি ফিরে আসছে। এই পরিস্থিতিতে এক অনন্য পদক্ষেপ নিল নবান্ন। সূত্র মারফৎ জানা যাচ্ছে, জেলার নানা প্রান্তে দরিদ্রসীমার নীচে থাকা করোনা আক্রান্তের পরিবারগুলির খোঁজ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়া হবে। এই মর্মে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই রাজ্যের করোনা-সন্দেহজনক বহু মানুষ হোম আইসোলেশনে রয়েছেন।

এরকম বহু মানুষ রয়েছেন যারা পরিবারের একমাত্র রোজগেরে। আর দিনমজুরি করেই সংসার চলে। সেই ধরণের মানুষদের চিহ্নিত করে দ্রুত তাঁদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। যাতে তাঁরা কাজের নামে বাড়ি থেকে বের না হন তাই আগাম সতর্কতা। জানা যাচ্ছে, করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা দারিদ্রসীমার নীচে থাকা মানুষজনদের খাবারের প্যাকেট পৌঁছে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তাতে যেমন থাকবে চাল-ডাল-তেল আবার থাকবে মুড়ি ও বিস্কুটের মতো খাবার। ঠিক হয়েছে আক্রান্তের খোঁজ নেওয়া ও খাবারের ব্যবস্থা জেলাশাসকের দফতর করলেও তালিকা অনুযায়ী খাবারের প্যাকেট পৌঁছে দেবে পুলিশ। তবে সূত্রের খবর, প্রতিটি প্যাকেটের গায়ে লেখা থাকবে, ‘সৌজন্যে পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য পুলিশ’। 

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

‘আপনি ওস্তাদ অভিনেতা, দু-সপ্তাহের মধ্য়ে ২ কোটি টাকা ফেরাবেন,’ রাজপালকে নির্দেশ সুপ্রিম কোর্টের

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

উচ্চমাধ্যমিকের পর এই কোর্সগুলি করলেই কেল্লাফতে! শুরুতেই মিলবে প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য