টেট পরীক্ষাকেন্দ্রে শাঁখা পলা খোলা হয়নি, দাবি পর্ষদের

প্রাথমিক টেটের (Primary TET) কোনও পরীক্ষা কেন্দ্রে শাঁখা পলা খোলা হয়নি বলে দাবি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক টেটের (Primary TET) কোনও পরীক্ষা কেন্দ্রে শাঁখা পলা খোলা হয়নি বলে দাবি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। নিয়োগ প্রক্রিয়া আটকে রাখার জন্য ষড়যন্ত্র করতে এই অভিযোগ তোলা হয়েছে বলে দাবি পর্ষদের।

সম্প্রতি মৌমিতা চক্রবর্তী (Moumita Chakraborty) নামে এক টেট পরীক্ষার্থী (TET Candidate) অভিযোগ তুলেছেন, গত ১১ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে শাঁখা পলা খুলিয়ে তবে প্রবেশে অনুমতি দেওয়া হয়েছিল। যা নিয়ে আসরে নামে রাজ্যের বিরোধী দল বিজেপি। এমনকি কলকাতা হাইকোর্টে বিষয়টি নিয়ে দায়ের হয় মামলা। কিন্তু গোটা বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি, পরীক্ষা কেন্দ্রে কোনও মহিলার শাঁখা পলা খোলা হয়নি। পর্ষদের তরফে দাবি করা হয়েছে, প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়াস বানচাল করতে বড় ষড়যন্ত্র করা হচ্ছে। প্রসঙ্গত পরীক্ষা শুরুর আগের দিন ১০ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে দাবি করেন, পরীক্ষা বন্ধ করতে কোনও কোনও মহল থেকে ষড়যন্ত্র করা হচ্ছে।

মৌমিতা চক্রবর্তীর তরফে আনা অভিযোগের ভিত্তিতে হাইকোর্টে মামলা করেছেন জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের সাধারণ সম্পাদিকা পারমিতা দে। মামলায় অভিযোগ করা হয়েছে প্রাইমারি টেট পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হিন্দু গৃহবধূদের হাতের শাঁখা-পলা খুলতে হয়েছে। যাঁরা খোলেননি তাঁরা ঢুকতে পারেননি। কিন্তু এই অভিযোগ অস্বীকার করে পর্ষদ দাবি করেছে, কয়েক হাজার বিবাহিত হিন্দু মহিলা সেদিন পরীক্ষায় বসেছিলেন। কাউকে শাঁখা পলা খুলতে বলা হয়নি। অভিযোগকারী ওই মহিলার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে পাল্টা মানহানি মামলার পথে যেতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে