সপ্তমী থেকে আকাশের মুখ থাকবে মেঘলা

Share:

 নিজস্ব প্রতিনিধি: আগামী শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্তা সৃষ্টি হবে। এই ঘূর্ণাবর্তা পরবর্তী ২৪ ঘন্টায় রবিবার অর্থাৎ সপ্তমীর(Saptami) দিন নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সাংবাদিকদের এই খবর জানিয়ে বলেন , নিম্নচাপের জেরে সপ্তমী থেকে কলকাতার আকাশ মেঘলা থাকবে।

ষষ্ঠী পর্যন্ত দিনের তাপমাত্রা বৃদ্ধি হলেও এবং রৌদ্রজ্জ্বল আকাশ থাকলেও সপ্তমী থেকে আকাশের মুখ কালো মেঘে ঢেকে যাবে। পুজোর কদিন কোথাও কোথাও কলকাতা শহরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে কলকাতাতে হালকা বৃষ্টি সম্ভাবনা থাকলেও ২রা অক্টোবর থেকে ৫ই অক্টোবরের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী চারটি জেলায়। সংশ্লিষ্ট জেলাগুলি হল- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। অষ্টমী তিথিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, পশ্চিমবঙ্গের সব জেলাতে(ALL DISTRICT) এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে । নবমী ও দশমী তিথিতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের(Rain) সম্ভাবনা থাকছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে অষ্টমী থেকে দশমী (Dasami)তিথি পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। অতএব পুজোর কদিন মন্ডপে মন্ডপে প্রতিমা দর্শনের সময় সঙ্গী করতে হবে ছাতা অথবা রেনকোট। দুর্গাপুজোর দিনগুলিতে কোথায় কখন বৃষ্টি হবে, তার আগাম পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পক্ষ থেকে ঘন্টায় ঘন্টায় দেওয়া হবে বলে জানা গিয়েছে। তাই সঙ্গে থাকা মোবাইল ফোনে সেলফি তোলার থাকে নজর রাখতে হবে আবহাওয়ার আপডেটের ওপর। তাহলেই ঝমঝমিয়ে নেমে পড়া বৃষ্টি থেকে বাঁচানো যাবে নিজের মাথা।

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

শুধু অভিনয়ে নয়, রাইফেল শুটিংয়েও দক্ষ ছিলেন, কীভাবে কারগিল সীমান্তে পৌঁছেছিলেন নানা পটেকর?

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?

মদ নিয়ে বিবাদের জেরে ভয়ংকর পরিণতি, তিনজনকে ট্র্যাক্টরে পিষে মারল যুবক

চার বছরের প্রেমের ভয়াবহ পরিণতি, বিয়ের আগেই প্রেমিকের গুলিতে মৃত্যু তরুণীর

দানবীর নানা, গাড়ি না কিনে দেড় কোটি বিলিয়ে দিয়েছিলেন গরিব কৃষকদের

শরীর ঘামছিল, বন্ধুকে শেষ ম্যাসেজ! নানার মৃত্যুতে চিকিৎসা সংক্রান্ত মামলা দায়ের, শোকপ্রকাশ বলিউডের

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

কাপড় ধোয়া নিয়ে বিবাদ, ভাইকে তোরোয়াল-কুড়ুল দিয়ে কুপিয়ে খুন দাদার

৮০ টাকার জন্য গলায় সুঁচ ফুটিয়ে বন্ধুকে খুন, কী ঘটেছিল মদের আসরে?

‘গভীর শূন্যতার’ সৃষ্টি হল, নানা পাটেকরের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির