চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দশমীতে দক্ষিণবঙ্গে হালকা এবং উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: দশমী থেকে ক্রমশ আবহাওয়ার উন্নতি হবে। তবে দশমীতেও বৃষ্টির ভ্রুকুটি থাকছে। দক্ষিণবঙ্গে(SOUTH BENGAL) হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আরো ৪-৫ দিন থাকছে। তবে দশমীর দিন উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। নবমীর বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস(GANESH KUMAR DAS) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই খবর জানান তিনি বলেন,। দশমী থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার(WEATHER) উন্নতি হবে। তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে।

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। এই নিম্নচাপ ক্রমশ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে সরছে। এর প্রভাবে দক্ষিণ-পশ্চিম বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এ রাজ্যে। এর জন্যই মেঘলা আকাশ, হালকা মাঝারি বৃষ্টি চলবে। নিম্নচাপ ক্রমশ সরবে অন্ধ্রপ্রদেশ(ANDHRAPRADESH) উপকূলের দিকে। দশমী থেকে ক্রমশ আবহাওয়ার উন্নতি হবে ধীরে ধীরে।

কলকাতায় আগামীকাল বুধবার(WEDNESDAY) দশমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি দু একবার হতে পারে। মূলত মেঘলা আকাশ ,কখনো আবার আংশিক মেঘলা আকাশ হতে পারে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞদের।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই নবমীর(NAVOMI) দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়।
দশমীতে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। মূলত মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে থাকলেও,কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশহতে পারে বলে অনুমান আলিপুর আবহাওয়া দফতরের। দশমীর দিন কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির(RAIN) সম্ভাবনা। এরপরেও বাকি তিন চার দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে।

উত্তরবঙ্গে নবমীর রাতে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বাকি উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
দশমীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের(NORTH BENGAL) প্রায় সব জেলাতে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়।

Published by:

Share Link:

More Releted News:

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ