চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্য থেকে এখনই বর্ষা বিদায় নিচ্ছে না : আবহাওয়া দফতর

 নিজস্ব প্রতিনিধি:রাজ্য থেকে এখনই বর্ষা বিদায় নিচ্ছে না ।শুধু তাই নয় উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ওয়েদার সিস্টেমে সেভাবে মেজর কিছু পরিবর্তন না থাকলেও বঙ্গোপসাগর(Bay Of Bengal) থেকে যে জলীয়বাষ্প যুক্ত হাওয়া প্রবেশ করছে তার প্রভাব কিছুটা বেশি থাকবে উত্তরবঙ্গের জন্য আর সিকিমের জন্য। 

৯ থেকে ১২ অক্টোবর উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। উত্তরে যে পাঁচটি জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার সেই সাথে উত্তর দিনাজপুর সেখানে ভারী বৃষ্টিপাতের(Heavy Rain) সম্ভাবনা। পূর্বাভাস দিয়ে জানালেন আলিপুর আবহাওয়া(weather) দপ্তরের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন,নয় দশ অক্টোবর এই দুদিনের মধ্যে কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার এই ৩ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির বেশী সম্ভাবনা থাকছে। সেই সাথে দার্জিলিং, কোচবিহারও উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে দু- এক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।১১ ও ১২ অক্টোবর উত্তরে যে পাঁচটি জেলা(five Districts) রয়েছে দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

এর প্রভাবে উত্তরবঙ্গের(North bengal) নদীগুলোর জল স্তর বাঁড়ার সম্ভাবনা রয়েছে। নিচু এলাকায় জল জমা সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় দার্জিলিং ,কালিম্পং ,সিকিমে ল্যান্ড স্লাইড অর্থাৎ ধসের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ায় উল্লেখযোগ্য কোন সতর্ক বার্তা নেই। তবে কিছু এলাকাতে আগামী ২৪ ঘন্টাতে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আজ ৯ ও ১০ অক্টোবর দক্ষিণবঙ্গে(South Bengal) বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এই ধরনের বৃষ্টি হতে পারে। ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। আগামী দুদিন তাপমাত্রায় খুব একটা পরিবর্তন নেই।কিন্তু তারপরে তাপমাত্রা কমবে ২ থেকে ৩ ডিগ্রি ।বর্ষা এক্ষুনি বিদায় নিচ্ছে না পশ্চিমবঙ্গ থেকে।

Published by:

Share Link:

More Releted News:

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ