চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণবঙ্গে কবে পর্যন্ত জারি বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে বাড়বে তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কয়েকদিনের বৃষ্টিতে অনেকটাই নেমেছে রাজ্যের তাপমাত্রা। অস্বস্তিকর গরম থেকে মিলেছে স্বস্তি। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৮ মে পর্যন্ত রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আগামী সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে মনোরম আবহাওয়া বজায় থাকবে।

হাওয়া অফিস সূত্রে খবর, ১৫ মে –র পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ও উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুরে জেলায় তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে ওই সময় ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে ৮ তারিখের পর থেকে বৃষ্টির প্রভাব কমবে।

বিগত কয়েক দিন ধরে দেখা গিয়েছে, সকালে প্রবল রোদের তেজ থাকলেও বিকেল হতেই হাওয়া বদল রাজ্যে। ঘন কালো মেঘে ছেয়ে যাচ্ছে আকাশ। সন্ধ্যে হতেই নামছে বৃষ্টি সঙ্গী ঝড়। এরজেরেই সকালের অস্বস্তিকর গরম থেকে মিলছে স্বস্তি।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পূর্ব রাজস্থান ও সংলগ্ন মধ্যপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেখান থেকে তৈরি হওয়া একটি নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের দিকে গিয়েছে। সেই কারণে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে। এরপলেই তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। আগামী ৮ মে পর্যন্ত রাজ্যজুড়ে মাঝে মাঝে বজ্রগর্ভ মেঘের কারণে রাজ্যের একাধিক জায়গায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তির্ণ এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে। কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। কিন্তু শুক্রবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি তেমনভাবে দেখতে পাওয়া যায়নি। শনিবার রাজ্যের বেশ কয়েক জেলায় ঝড়বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ