নিম্নচাপের জেরে বাংলায় ফের দুর্যোগ? কোথায় কোথায় বৃষ্টি ? সতর্ক থাকুন

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ভিন্ন আবহাওয়া। কোথাও রোদ, কোথাও প্রবল বৃষ্টি। কোথাও চরম অস্বস্তি, কোথাও মনোরম আবহাওয়া। বর্তমানে বঙ্গে এমনই পরিস্থিতি। দুর্গাপূজার আগে আবহাওয়ার খামখেয়ালিপনায় নাজেহাল রাজ্যবাসী।আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি বজায় থাকবে। স্বাভাবিক তাপমাত্রা থেকে বেশি হবে গরম। বাতাসে অতিরিক্ত জলীয়বাষ্পে থাকার কারণেই এই অস্বস্তি বজায় থাকবে।সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ খুব বেশি নেই। দক্ষিণবঙ্গে যেরকম বৃষ্টি নেই, উত্তরবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টি সম্ভাবনা।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। কিন্তু বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কয়েকটি জায়গায় একটু বেশি বৃষ্টিও হতে পারে। গুজরাট ও সংলগ্ন রাজস্থানে নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। অন্যদিকে উড়িষ্যার ওপর অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। তার প্রভাবে উত্তর ভারতে বৃষ্টি চলছে। সোমবার সকাল থেকেই আদ্রতা জনিত অস্বস্তি টের পেয়েছে শহরবাসী।

এদিন কলকাতার তাপমাত্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানা গিয়েছে। তবে বুধবার হালকা বৃষ্টি হলে পর স্বস্তি কিছুটাও হবে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে জানানো হচ্ছে।। শুক্রবার থেকে ফের কমবে বৃষ্টি। মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় হবে বৃষ্টি। পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। গোটা সম্পাহ জুড়েই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর