চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জন্মাষ্টমী উপলক্ষে শনিবার ছুটি ঘোষণা রাজ্যের, বন্ধ থাকবে স্কুল-কলেজ

নিজস্ব প্রতিনিধি: ১৫ নয়, আগামী ১৬ অগস্ট জন্মাষ্টমী উপলক্ষে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফে।বৃহস্পতিবার (১৪ অগস্ট) নবান্নের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জন্মাষ্টমীর ছুটির দিন বদল করা হয়েছে। শনিবার নিয়মমাফিক সরকারি অফিস বন্ধ থাকে। কিন্তু খোলা থাকার কথা ছিল স্কুল-কলেজগুলি। সরকারি ছুটি ঘোষণা হওয়ায় এ বার বন্ধ থাকবে রাজ্যের সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিও।

পঞ্জিকা অনুযায়ী, আগামিকাল ১৫ অগস্ট (শুক্রবার)  মধ্য রাতে শেষ হচ্ছে কৃষ্ণসপ্তমী। পর দিন ১৬ অগস্ট  (শনিবার)সারা দিন কৃষ্ণ অষ্টমী। দেশের বিভিন্ন রাজ্যে জন্মাষ্টমীর সরকারি ছুটি দেওয়া হয়েছে ১৬ অগস্ট। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রথমে স্বাধীনতা দিবসের ছুটির সঙ্গে মিলিয়ে শুক্রবার ছুটি ঘোষণা করা হয়েছিল। শনিবার নিয়মাফিক সরকারি অফিস বন্ধ থাকায় সরকারি কর্মচারিদের খুব একটা অসুবিধায় পড়তে হচ্ছে না। কিন্তু শনিবার স্কুল-কলেজ খোলা থাকে। ফলে ক্ষোভ প্রকাশ করেছিলেন শিক্ষক-অশিক্ষক কর্মচারিরা। তারা শনিবার সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছিলেন।

জন্মাষ্টমীর সরকারি ছুটি নিয়ে বিতর্কের আবহেই বীরভূমে প্রাথমিক শিক্ষা পর্ষদকে কার্যত অন্ধকারে রেখে বীরভূম প্রাইমারি ডিপিএসসি চেয়ারম্যান ১৬ অগস্ট জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করে দেন। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারি তালিকায় ১৫ অগস্ট ছুটি থাকলেও বীরভূমের সমস্ত প্রাথমিক স্কুল জন্মাষ্টমী উপলক্ষে বন্ধ রাখা হবে ১৬ অগস্ট। সরকারি নির্দেশ এইভাবে বদলে দেওয়া যায় কিনা, তা নিয়ে শুরু হয় বিতর্ক। তবে শেষ পর্যন্ত রাজ্য সরকারের তরফে আগের সিদ্ধান্ত বদল করে ১৬ অগস্ট শনিবার জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘জন্মাষ্টমী উপলক্ষে ১৬ অগস্ট শনিবার রাজ্য সরকারের সমস্ত অফিস, স্থানীয় প্রশাসনিক অফিস, যে কোনও বোর্ড, কর্পোরেশন, জ্য সরকারের অধীনে থাকা সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকছে।’

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ