স্বাস্থ্য দফতরের নামে প্রতারণা, ইডির হাতে গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার স্বাস্থ্য দফতরে টেন্ডার পাইয়ে দেওয়ার নামে প্রতারণা। ইতিমধ্যেই ২৬ কোটি টাকার জালিয়াতি করে ফেলেছেন অভিযুক্ত। বুধবার তাঁকে গ্রেফতার করেছে ইডি। অভিযুক্ত হলেন বছর ৩৯- এর বুধাদিত্য চট্টোপাধ্যায়। তিনি কসবার বাসিন্দা। অভিযুক্ত নিজেকে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক বলে দাবি করে স্বাস্থ্যপরীক্ষার সরঞ্জাম সরবরাহকারীদের  বহু বোকা বানাতেন । শুধু তাই নয় তাদের কাছ থেকে বুধাদিত্য মোটা অঙ্কের টাকা নিতেন। এমন জালিয়াতির খবর জানতে পেরে শহর জুড়ে তল্লাশি চালায় ইডি। এরপর বুধাদিত্যকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা।

জানা গিয়েছে , অভিযুক্তের নামে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছিল। তিনি কাউকে ‘অডিটরশিপের লাইসেন্স’ পাইয়ে দেওয়ার নামে ২৫ হাজার টাকা নিয়েছেন আবার কখন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ দফতরে টেন্ডার পাইয়ে দেওয়ার নামে নিয়েছেন ২৫ লক্ষ টাকা।

বুধাদিত্য ২০১৯ সাল থেকেই একের পর এক সংস্থাকে বোকা বানিয়ে চলেছেন। ২০২২ সালে তাঁর নামে দায়ের হয়েছিল এফআইয়ার। পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পরে গত বছর মামলাটি হাতে নেয় ইডি। এরপর বুধাদিত্যকে খুঁজতে শুরু করে তদন্তকারী সংস্থা । অবশেষে প্রতারণায় তিনি  ধরা পড়ে যায়। মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল ইডি। বুধবার বুধাদিত্যকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা।

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

৯ টাকার ছোলে ভাটুরে বিক্রি করে ১০০ কোটি সাম্রাজ্য তিন বন্ধুর

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ