স্বস্তির খবর, টানা দ্বিতীয়দিন করোনায় মৃত্যুশূন্য রাজ্য

নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৯ জন। বুধবারও মারণ ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৫৯ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই করোনার থাবা থেকে ধীরে-ধীরে মুক্ত হচ্ছে বাংলা। শুধু তাই নয়, স্বস্তি দিচ্ছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘন্টায় নতুন করে কোনও প্রাণহানি ঘটেনি। এ নিয়ে টানা দুদিন করোনায় মৃত্যুহীন দিন কাটাল রাজ্য। দৈনিক সংক্রমণ অবশ্য স্থিতিশীল। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৯ জন। বুধবারও মারণ ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৫৯ জন।তবে দৈনিক সংক্রমণ ও মৃত্যু স্বস্তি দিলেও কিছুটা অস্বস্তি বাড়িয়েছে সংক্রমণ হার বা পজিটিভিটি রেট। গত ২৪ ঘন্টায় পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৬ শতাংশে। আগের দিন সংক্রমণ হার ছিল শূন্য দশমিক ৩৪ শতাংশ।

বৃহস্পতিবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় নতুন করে নমুনা পরীক্ষার সংখ্যা সামান্য হ্রাস পেয়েছে। নতুন করে ১৬ হাজার ৪২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৪৬ লাখ ৫৯ হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৬ শতাংশে। নতুন করে ৫৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৭ হাজার ২৫ জনে। নতুন করে কারও প্রাণহানি না হওয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ১৯৭ জনেই থমকে রয়েছে।’

সুস্থতার হার ক্রমশই আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮৩ জন। এ নিয়ে এদিন সন্ধে পর্যন্ত রাজ্যে মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৯৫ হাজার ৫৭ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯১ শতাংশই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ২৪টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৮১ জনে। তার মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭১ জন আর হোম আইসোলেশনে রয়েছেন ৭১০ জন।’

ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে বমি-পায়খানা, হাসপাতালে ভর্তি ৩৫ জন গ্রামবাসী

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার