SIR: শুনানিতে হাজিরা দেননি ৭ লক্ষ, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা অনিশ্চিত

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) নিয়ে কার্যত ল্যাজেগোবরে জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পর্যন্ত যা পরিস্থিতি তাতে ৫৫ লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে রয়েছে। ফলে ২৮ ফেব্রুয়ারি ডেডলাইন থাকলেও ওই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে কিনা, তা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, ‘আগামী শনিবার (২১ ফেব্রুয়ারি) নথি নিষ্পত্তির শেষ দিন। যদি ওই সময়সীমা পিছিয়ে যায়, তাহলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশও পিছিয়ে যাবে।’

গত ২৭ ডিসেম্বর থেকে এসআইআরের শুনানি শুরু হয়েছিল। দেড় মাসেরও বেশি সময়ে চলা শুনানিতে হাজির হননি ৭ লক্ষ ভোটার। শুনানিতে গরহাজির থাকা ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, ১২ লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে। তার কারণ সাত লক্ষ শুনানিতে হাজির হনি। আর মাইক্রো অবজারভাররা ৪ লক্ষ ৪৪ হাজার ৯৭০ জনের দেওয়া নথিকে অগ্রহণযোগ্য হিসাবে সিদ্ধান্ত নিয়েছেন। পুনরায় যাচাইয়ের জন্য (রি-ভেরিফিকেশন) জন্য মাইক্রো অবজ়ারভাররা ইআরও এবং এইআরও-দের কাছে প্রায় ৩০ লক্ষ ভোটারের নথি পাঠিয়েছেন। তাছাড়া ইআরও এবং এইআরও-দের কাছে এখনও প্রায় ২০ লক্ষ ভোটারের নথি আছে, যেটা নিয়ে তাঁরা এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেননি। ৪ লক্ষ ৬৬ হাজার ৩২৩ জন ভোটারের নথি জেলা শাসকের কাছে যাচাইয়ের জন্য পড়ে রয়েছে। তা দ্রুত নিষ্পত্তির জন্য বলা হয়েছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে দায়িত্ব সামলানো একাধিক প্রাক্তন আধিকারিকরা এমন পরিস্থিতির জন্য সিইও মনোজ আগরওয়াল এবং তার মাথার উপরে বসানো বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্তের অকর্মণ্যতাকেই দায়ী করেছেন। রাজ্য সরকারের উপরে নির্ভর না করে কেন্দ্রীয় সরকারের কর্মচারিদের (যাদের ভোটের কাজ করার ন্যূনতম অভিজ্ঞতা নেই) উপরে দায়িত্ব দিয়ে পরিস্থিতি জটিল করে তোলা হয়েছে।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস