রাজ্যে বিদ্যালয় শিক্ষা খাতে বরাদ্দ বেড়ে ৩৭০৭৫.০৫ কোটি

অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বিধানসভায় বাজেট পেশ করার পর দেখা যায় গত বছরের তুলনায় চলতি বছর বাজেটে স্কুল শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি সেই সময় রাজ্যের স্কুল শিক্ষা (School Education) খাতে বরাদ্দ বাড়াল সরকার। বুধবার রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বিধানসভায় বাজেট (Budget) পেশ করার পর দেখা যায় গত বছরের তুলনায় চলতি বছর বাজেটে স্কুল শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে বিদ্যালয় শিক্ষাখাতে বাজেট বরাদ্দ করা হয়েছে ৩৭০৭৫.০৫ কোটি টাকা। গত বছর অর্থাৎ ২০২২ সালে এই খাতে বরাদ্দের পরিমাণ ছিল ৩৫ হাজার ১২৬ কোটি ১৩ লাখ টাকা।

স্কুল শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি উচ্চ শিক্ষা বিভাগেও বিপুল বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে বুধবারের বাজেটে। এদিনের বাজেটে চন্দ্রিমা ভট্টাচার্য উচ্চশিক্ষা বিভাগে বাজেট বরাদ্দ করেন ৬০৫০.৫০ কোটি টাকা। রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ বরাদ্দ ৩৯৬.৪০ কোটি টাকা। একইসঙ্গে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন বিভাগে বাজেট বরাদ্দ করা হয়েছে ১৩৩০.৮৯ কোটি টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি বিভাগের জন্য আগামী অর্থবর্ষে ৭৫৪.১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব এদিন প্রস্তাব দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য।

উল্লেখ্য ২০২১ সালে রাজ্যের স্কুল শিক্ষা খাতে বাজেট বরাদ্দ ২০২২ সালের থেকে কম ছিল। গত বছর অর্থ প্রতিমন্ত্রী ঘোষণা করেছিলেন, ‘শিক্ষাক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হচ্ছে। যে কারণে গত বছরের চেয়ে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।’ সেই ধারা এবছরেও অব্যাহত থাকল। ২০২২ সালের থেকে ২০২৩-২৪ সালে স্কুল শিক্ষা খাতে আরও বরাদ্দ বাড়ানো হল।

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট