নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি, চাকা খুলে দুর্ঘটনা! নিউটাউনে গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে চাঞ্চল্যকর ঘটনা নিউটাউনে। মদ্যপ অবস্থায় বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। ট্রাফিক পুলিশের ধাওয়ার পর গাড়ি-সহ তাদের আটক করা হয়। একই সময়ে কলকাতার রেড রোডের কাছে ফোর্ট উইলিয়ামের ইস্ট গেটের পাঁচিল ভাঙা অবস্থায় পাওয়া যায়। দুটি ঘটনাতেই তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুলবাগানের বাসিন্দা তিন যুবক একটি চারচাকা গাড়ি নিয়ে নিউটাউনের বিশ্ববাংলা সরণিতে ঘুরছিলেন। ভোরে কর্তব্যরত ট্রাফিক পুলিশের নজরে আসে গাড়িটি। অত্যন্ত বেপরোয়া গতিতে সেটি চালানো হচ্ছিল বলে অভিযোগ। পুলিশের নজরে আরও আসে, গাড়িটির একটি টায়ার কার্যত নষ্ট হয়ে গিয়েছিল। রিংও বেরিয়ে ছিল। সামনের অংশেও ব্যাপক ক্ষতির চিহ্ন ছিল। এমন অবস্থাতেই গাড়িটি রাস্তায় ছুটছিল বলে পুলিশ জানিয়েছে। এরপর স্কুটি নিয়ে গাড়িটির পিছু নেন এক ট্রাফিক পুলিশকর্মী। বেশ কিছুটা রাস্তা ধাওয়া করার পর গাড়িটি থামানো হয়। বিশ্ববাংলা গেটের কাছে গাড়ি থেকে নেমে তিন যুবক পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। পরে তাঁদের আটক করে পুলিশ।

আরও পড়ুন: ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরে কোথায় কোথায় দুর্যোগ?

জিজ্ঞাসাবাদে ওই যুবকেরা মদ্যপ অবস্থায় থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে দাবি। একাধিক জায়গায় গাড়িটি ধাক্কা খাওয়ার পর টায়ার ফেটে যায়। তারপরও তাঁরা গাড়ি চালিয়ে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশের আরও দাবি, পথে কয়েকজনকে গাড়িটি ধাক্কা দিয়েছিল। তবে তাঁদের আঘাত গুরুতর নয় বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। গাড়িটি আটক করা হয়েছে। তিন যুবককে জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদিকে, রেড রোডের কাছে ফোর্ট উইলিয়ামের ইস্ট গেটের পাঁচিল ভাঙা অবস্থায় দেখতে পাওয়া যায়। কীভাবে পাঁচিলটি ক্ষতিগ্রস্ত হল, তা এখনও পরিষ্কার নয়। ঘটনাস্থলের কাছে গাড়ির চাকার দাগ মিলেছে। তাই কোনও গাড়ির ধাক্কায় পাঁচিল ভেঙেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে। ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছে। ভাঙা অংশটি গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা।

বারবার ঢেকুর উঠছে! জটিল কোনও রোগের ইঙ্গিত নয় তো? এখনই সাবধান হন…

বাড়ির এই দিকে লাগান দুর্লভ ব্রহ্মকমল, ফুল ফুটতেই বদলাবে ভাগ্য

অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে, পুরনো প্রেম ফিরবে, খরচে লাগাম টানুন

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল