দক্ষিণবঙ্গে আপাতত শীত দূরস্ত : আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি:শহরে এখনই শীত পরার কোন সম্ভাবনা নেই। আমাদের রাজ্যের ভৌগোলিক কারণ অনুযায়ী ১৫ই ডিসেম্বর থেকে ১৫ ই জানুয়ারির মধ্যে শীত অনুভূত হয়। তবে তাপমাত্রার পারদের সব জায়গায় একসঙ্গে ছন্দপতন ঘটে না । এমন কি শীত(Winter) এলে তা বেশ কয়েকদিন স্থায়ী হয়। সোমবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়(Sanjib Banerjee) এই খবর জানান । তিনি বলেন, এই মুহূর্তে আমাদের রাজ্যের ওপর কোন সিগনিফিকেন্ট ওয়েদার সিস্টেম নেই। আগামী পাঁচ দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সব জায়গাতেই কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই ।

শুধুমাত্র উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম ২৪ ঘন্টায় দার্জিলিং(Darjelling) এবং কালিম্পং এই দুটো জেলাতে খুব হালকা বৃষ্টি সম্ভাবনা আছে। সামান্য মেঘলা আকাশ থাকবে। এছাড়া আগামী পাঁচ দিনে কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই। এই মুহূর্তে আমাদের রাত্রের তাপমাত্রা যেমন রয়েছে তাতেও কোন পরিবর্তন নেই। অর্থাৎ কলকাতার(Kolkata) ক্ষেত্রে তাপমাত্রা সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে । আর দিনের বেলা শহরে ৩১ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে। পরিষ্কার আকাশ থাকবে ।বৃষ্টির(Rain) কোনো সম্ভাবনা নেই।

সঞ্জীববাবু জানান, পশ্চিমবঙ্গে মূলত ঠান্ডা আসে ১৫ ই ডিসেম্বর থেকে ১৫ই জানুয়ারি পর্যন্ত । রাতের তাপমাত্রা যখন ১৫ ডিগ্রির নিচে যায়, তখনই আমরা ভাবি কি শীত এসেছে। জাকিয়ে বলে কোন ঠান্ডা হয় না দাবি আবহাওয়াবিদের। কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন রাতের তাপমাত্রা ২১ ডিগ্রি চেয়ে কম হবার সম্ভাবনা এখনই নেই । ফলে রাজ্যবাসীকে বিশেষত কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীকে (South Bengal)ঠান্ডা অনুভব করতে অপেক্ষা করতে হবে এখন আরোও বেশ কিছুদিন।

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র