সাতসকালে রাজবাড়ির দিঘিতে ভাসতে দেখা গেল অজ্ঞাত যুবকের দেহ, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার সকালে কৃষ্ণনগর রাজবাড়ি সংলগ্ন দিঘিতে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সকালে দিঘির জলে দেহটি ভাসতে দেখে স্থানীয়দের মধ্যে তৎপরতা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। তবে উদ্ধার হওয়া যুবক কে, কোথা থেকে তিনি সেখানে এলেন এবং কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য মেলেনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগরের ১৩ নম্বর ওয়ার্ডের রাজবাড়ি দিঘির ঘাটে আজ শনিবার সকালে ওই ব্যক্তির দেহ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি দ্রুত জানানো হয় কোতোয়ালি থানায়। পুলিশ এসে দেহটি জল থেকে উদ্ধার করে শক্তিনগর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মৃত যুবকের বয়স প্রায় ৪০ বছর। এখনও পর্যন্ত তাঁর নাম বা পরিচয় জানা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তিকে এর আগে এলাকায় তাঁরা দেখেননি। ফলে তিনি কীভাবে রাজবাড়ি দিঘির কাছে পৌঁছলেন, সেখানেই বা কেন গেলেন, তা নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। মৃত্যুর পিছনে দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। 

আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী

ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে তদন্তকারীরা জানিয়েছেন। পাশাপাশি মৃতের পরিচয় জানারও চেষ্টা চলছে।

বক্সঅফিস ‘মির্জাপুর’ জ্বরে কাঁপছে, নয় দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকা ছুঁল ছবির আয়

আম-টমেটোর চাটনিতে একঘেয়েমি? বানিয়ে ফেলুন ডালের বড়ার টক

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

ফের মা হতে চলেছেন শাহরুখের নায়িকা মাহিরা, দ্বিতীয় বিয়ের তিন বছরের মাথায় দিলেন সুখবর

রসনা তৃপ্তিতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন মশলাদার কাঁকড়ার ঝাল

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

ছুটির দিনে বিশেষ পদের স্বাদ পেতে চান? বানিয়ে ফেলুন ‘গ্রিন গডেস হুমুস’

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তেজনা হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু