প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের পর স্বামী-স্ত্রী একে অপরের সুখ-দুঃখের সঙ্গী হন। জীবনের প্রতিটি কঠিন সময়ে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতিতেই শুরু হয় নতুন পথচলা। কিন্তু সেই সম্পর্কের মাঝেই যদি স্ত্রী অন্য কোনও পুরুষের হাত ধরে চলে যান, তাহলে একজন স্বামীর মনের উপর দিয়ে ঠিক কী ঝড় বয়ে যেতে পারে, তা আর আলাদা করে বলে বোঝানোর প্রয়োজন হয় না। উত্তরপ্রদেশের লখনউয়ে ঘটল এমনই এক ঘটনা। তবে তার  শেষটা আরও বেশি চমকে দেওয়ার মতো। স্ত্রীর বা তার প্রেমিকের উপর কোনও প্রতিশোধ নেওয়া নয় বরং তাঁদের খুঁজে বের করে বিয়ে দিয়েছেন। 

জানা গিয়েছে, মালিহাবাদ এলাকার এক মহিলার প্রায় এক বছর আগে বিয়ে হয়েছিল এক জওয়ানের সঙ্গে। কিন্তু বিয়ের পরেও তাঁর যোগাযোগ ছিল পুরনো প্রেমিকের সঙ্গে। সম্প্রতি তিনি আচমকাই নিজের বাড়ি ছেড়ে প্রাক্তন প্রেমিকের সঙ্গে হারদই চলে যান। এরপর পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হলে পুলিশ তাঁদের সন্ধান পায়। তারপর দু’জনকে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ফিরিয়ে আনা হয়। সেখানে ওই মহিলা স্পষ্ট জানান, তিনি স্বামীর সঙ্গে আর সংসার করতে চান না এবং তাঁর প্রাক্তন প্রেমিকের সঙ্গেই থাকতে চান। জানা যায়, ওই মহিলা ও তাঁর প্রাক্তন প্রেমিক একই স্কুলে পড়াশোনা করতেন এবং বিয়ের আগে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। পরিবারের দাবি, পারিবারিক চাপে ওই মহিলার বিয়ে হয়েছিল পিআরডি জওয়ানের সঙ্গে।

আরও পড়ুন: বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…  

এরপর আসে ঘটনার সবচেয়ে আবেগঘন মোড়। স্ত্রীকে নিজের সঙ্গে থাকতে বাধ্য করেননি স্বামী। বরং তাঁর সিদ্ধান্তকে সম্মান করার সিদ্ধান্ত নেন তিনি। প্রয়োজনীয় আইনি কাজ ও দুই পক্ষের সম্মতির পর স্থানীয় একটি মন্দিরে হিন্দু রীতি মেনে ওই মহিলা ও তাঁর প্রাক্তন প্রেমিকের বিয়ে দেওয়া হয়। মালাবদল থেকে সাত পাক, সবই সম্পন্ন হয়। শেষ পর্যন্ত বুকে পাথর চেয়ে স্বামীই নিজের স্ত্রীকে তাঁর প্রাক্তন প্রেমিকের হাতে তুলে দেন। এই ঘটনা নিয়েই শুরু হয়েছে চর্চা। তবে অনেকেই  স্ত্রীর পছন্দকে সম্মান জানিয়ে স্বামীর নেওয়া সিদ্ধান্তের প্রশংসা করেছেন।  
 

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩