‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

Share:

নিজস্ব প্রতিনিধি: একদা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। দলের যাবতীয় পদে থেকেছেন। উত্তর কলকাতার সাংসদ তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক দায়িত্বও দিয়েছেন। কিন্তু আজ সেই সব ভুলে গিয়ে ও মমতাকে ছেড়ে তৃণমূলের বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে গিয়েছেন তিনি। বৈঠক করছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে। তখনই সুদীপের সমালোচনায় মুখর তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কার্যত চাঁচাছোলা ভাষায় উত্তর কলকাতার সাংসদকে বিঁধেছেন বেলেঘাটার বিধায়ক। সঙ্গে সুদীপপত্নী নয়না বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তোপ দেগেছেন তিনি।

আরও পডুন: কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে কুণাল আজ, শনিবার পরচুলার প্রসঙ্গ তোলেন। উত্তর কলকাতার সাংসদকে পরচুলওয়ালা বলেও কটাক্ষ করেন তিনি। তৃণমূল বিধায়ক বলেন, ‘সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। শুধু ওমন একজন পরচুলওয়ালা লোক নয়, তার সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার পাওয়া যাবে। ফলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। উনি একাধিক বার দল পরিবর্তন করেছেন। তবে, এই বিষয় এখন অবাঞ্চিত। তবে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য-পাওনা। এই ধরনের লোকগুলিকে মাথায় তুলে রেখেছিলেন। তাপস রায়কে চলে যেতে হয়েছিল সুদীপের জন্য। অথচ তাপস রায় দক্ষ নেতা। উনি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কেঁদে-কেঁদে বলেছিলেন আমায় উত্তর কলকাতার সভাপতি আবার করে দাও।’

তিনি আরও বলেন, ‘মানুষ হিসেবে তাপস রায় ভাল মানুষ। আমি বলেছিলাম যখন, তখন আমায় সাসপেন্ড করে দিয়েছিল। আজ দেখুন কে ভাল কে খারাপ। দুদিন আগেও সুদীপকে ফোন করে বলেছি মমতার বাড়িতে সিআইডি গিয়েছে তুমি কোথায়? আমায় বলল নয়না যাচ্ছে। তো নয়নাদি আর সেখানে পৌঁছয়নি, ওদিকে সুদীপদা ভূপেন্দ্র যাদবের বাড়িতে পৌঁছে গিয়েছে।’

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের