কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আপনার সরকার আপনার পাশে’-কর্মসূচির হেল্পলাইন নম্বরের পর এবার পোর্টাল চালু করল রাজ্য সরকার। আজ, শনিবার থেকে সেই পোর্টাল চালু করেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর দফতর বা CMO-র যে ওয়েবসাইট রয়েছে সেইখানেই থাকবে ‘আপনার সরকার আপনার পাশে’ অপশনটি। এই অপশনেই ক্লিক করে যে কেউ অভিযোগ জানাতে পারবেন।

তৃণমূল কংগ্রেসের সময়ে জনগণের অভাব-অভিযোগ শোনার জন্য ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি শুরু হয়েছিল। মূলত ‘দিদিকে বলো’ হেল্পলাইন নম্বরে দিয়েই এই কর্মসূচি শুরু হয়। যদিও পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, ‘কোনও পদের নামে নয়, মানুষের সরকার আমাদের তাই ভিন্ন নামে এই কর্মসূচি চালু হবে।’ সেই মতো চলতি মাসের শুরুতেই নবান্ন সভাঘর থেকে ‘আপনার সরকার আপনার পাশে’ হেল্পলাইন নম্বর চালু করে বিজেপি সরকার। সরকারি পরিষেবা পেতে কোনও বাধা বা সমস্যা কিংবা অভাব-অভিযোগ জানাতে সরাসরি ফোন করতে 8282082820 নম্বর চালু করা হয়। দেওয়া হয় এই সংক্রান্ত একটি ইমেল আইডি (asap@wb.gov.in)। সেই সবকিছুর পর পোর্টাল চালু করল রাজ্য সরকার। সাধারণ মানুষের কথা ভেবেই এই পদক্ষেপ, এমনটাই জানা গিয়েছে বিজেপি সূত্রে।

আরও পডুন: বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

কীভাবে অভিযোগ বা সমস্যার কথা জানাবেন?
CMO-র যে ওয়েবসাইটে ‘আপনার সরকার আপনার পাশে’ অপশনটির মধ্যেই রয়েছে ‘Raise Grievance’- বলে বিষয়টি। তাতে ফোন নম্বর দিলে আসবে ওটিপি। সেই ওটিপি দিলে চলে আসবে Capthca। সেটি ভেরিফিকেশন করলেই অভিযোগ জানানোর জন্য একটি অপশন সহ অন্য পেজ খুলবে। সেখানে নাম, ঠিকানা, জেলা, থানা, বিধানসভা কেন্দ্র, পিনকোড সহ বিস্তারিত তথ্য দিয়ে নির্দিষ্ট অভিযোগ বা সমস্যার কথা জানানো যাবে।

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ