চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রামনবমীর নামে ঘুরে ঘুরে গণ্ডগোল করছেন দিলীপ-সুকান্ত: কুণাল ঘোষ

নিজস্ব প্রতিনিধি: পরিকল্পিত ভাবে প্ররোচনা দিচ্ছে ও উত্তেজনা ছড়াচ্ছে বিজেপি। এমনটাই মন্তব্য (KUNAL GHOSH) করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, গেরুয়া শিবির এই হাঙ্গামা করছে একটি নেতিবাচক ধারণা ও অস্থিরতা তৈরি করার জন্য।

কুণাল বলেন, যে দল হাতে প্রকাশ্যে রিভলভার নিয়ে রামনবমীর মিছিলে নাচানাচি করে সেই দলের নেতা দিলীপ ঘোষ উল্টোপাল্টা মন্তব্য করবেন-এটাই স্বাভাবিক। তাঁর কটাক্ষ, ‘টেক্কা দিয়ে চলছে সুকান্ত বেশি গণ্ডগোল করতে পারবেন না কি অমুক পারবেন না কি দিলীপ ঘোষ পারবেন’। তিনি বলেন, রামনবমীর নামে ঘুরে ঘুরে অশান্তি তৈরি করছেন দিলীপ ঘোষরা। উল্লেখ্য, এদিন হুগলী জেলার রিষড়াতে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে একটি রামনবমীর মিছিল বের হয়, সেই মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। সংঘর্ষ বাধলে ও ইটপাটকেল ছোঁড়াছুড়ি হলে পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ আহত হন।

এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরিস্থিতির মোকাবিলা করতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।  

Published by:

Share Link:

More Releted News:

বাঙালি ওসিদে’র আজীবন চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

সিভিক ভলান্টিয়ার–ভিলেজ পুলিশ–গ্রিন পুলিশদের নিয়ে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

‘মাছটা খেয়ে দেখবেন নাকি?’, মোদিকে তোপ মমতার

‘বিভাজনের রাজনীতি করে মানুষকে ভুল পথে পরিচালিত করে বিজেপি’, তোপ অভিষেকের

২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে ব্যবসায়ী জয় কামদারকে রাখার নির্দেশ আদালতের

অভিষেকের রানিবাঁধের সভার আগেই ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগ রাজ্য কমিটির সদস্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ