শুভেন্দু ও সুজনের বিরুদ্ধে ‘মিথ্যে’ সাক্ষী দেওয়ার চাপ দেবযানীকে, দাবি সিবিআই তদন্তের

শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তী সারদার কাছ থেকে নিয়েছিলেন ৭ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সারদার কাছ থেকে নিয়েছিলেন ৭ কোটি টাকা। অভিযোগ, এমনটাই না কি দেবযানী মুখোপাধ্যায়কে দিয়ে বলানোর চেষ্টা করেছিল সিআইডি (CID)। জেলে গিয়ে রাজ্যের তদন্তকারী সংস্থা জেরা করেছিল সারদা কর্তা সুদীপ্ত সেন ঘনিষ্ঠ দেবযানীকে। তখনই না কি এই ‘বলিয়ে নেওয়ার চেষ্টা’ করা হয়। বেশ কিছু দিন আগে এমনটাই দাবি করেছিলেন দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায়। এই দাবির ভিত্তিতেই সিআইডি’র বিরুদ্ধে তদন্তের আবেদন জানানো হয়েছে হাইকোর্টে। আবেদন, সিআইডি’র বিরুদ্ধে তদন্ত করুক সিবিআই (CBI)।

এই মামলার মামলাকারী বাম নেতা সুজন চক্রবর্তী। মামলার আবেদন জানানো হয়েছে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে চিঠি দিয়ে দেবযানীর মা অভিযোগ জানান, রাজ্যের তদন্তকারী সংস্থা দমদম জেলে গিয়ে ‘হুমকি’ দিচ্ছে তাঁর মেয়েকে। ‘বলাতে চাওয়ার চেষ্টা’ করা হচ্ছে শুভেন্দু এবং সুজন সারদার কাছ থেকে টাকা নিয়েছে। অবশ্য ‘প্রেস বিজ্ঞপ্তি’ দিয়ে সিআইডি দাবি করেছিল, ‘এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে’।

একই অভিযোগ তুলে হাইকোর্টে (HIGH COURT) মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তিনি আইনজীবীও। সেই মামলা চলছে। আবার একই অভিযোগ তুলে মামলা দায়ের করা হল হাইকোর্টে। সূত্রের খবর, এই মামলার শুনানি হতে পারে আগামী সপ্তাহে।

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র