জলপাইগুড়িতে ছাগলের লোভে বন্দি ক্ষুধার্ত লেপার্ড

Share:

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি: ছাগলের টোপ দিয়ে খাঁচা বসানোর সাতদিন পরেই খাঁচা বন্দি হল লেপার্ড(Lepord)। জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার বাতাবাড়ি চা বাগানের ঘটনা।বাতাবাড়ি চা বাগানের পাঁচ/বি সেকশনে খাঁচা বন্দি হল লেপার্ড। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা খাঁচা থেকে লেপার্ডটির গর্জন শুনতে পায়। কাছে গিয়ে দেখে একটি পূর্ণবয়স্ক লেপার্ড খাঁচায় বন্দি হয়ে ছোটাছুটি করছে। এরপর খবর চাউর হতেই বহু মানুষের ভিড় জমায় ওই এলাকায়। খবর দেওয়া হয় বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে।

সেখান থেকে বনকর্মীরা এসে খাঁচা সমেত লেপার্ডটিয়ে নিয়ে যায়।উল্লেখ্য,সন্ধ্যার পরেই চা বাগান থেকে শ্রমিক মহল্লায় ঢুকে পড়ছিল লেপার্ড। নিয়ে যাচ্ছিল ছাগল, কুকুর। আতঙ্কে লোকজন বাড়ির বাইরে বের হচ্ছিল না। বাগানের রাত পাহারা দারেরাও আতঙ্কে বাগান পাহাড়া দিচ্ছিল না। বাগান কর্তৃপক্ষের তরফে লেপার্ড ধরতে বনদপ্তরের(Forest Department) কাছে খাঁচা বসানোর আবেদন জানানো হয়।

২৪ জুলাই বাগানের ফাইভ বি সেকশনে ওই খাঁচা বসানো হয়। সাত দিন পর আজ ওই খাঁচায় খাঁচা বন্দি হয় লেপার্ড। অবশেষে লেপার্ড খাঁচা বন্দি হওয়ায় আতঙ্ক মুক্ত হল চা বাগানের শ্রমিকসহ স্থানীয় বাসিন্দারা।খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সূত্রে জানানো হয়, এটি একটি পূর্ণবয়স্ক পুরুষ লেপার্ড। এটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

(https://7ziphelp.com/)

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির