Falta Repoll 2026 Result LIVE: ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জয় পেলেন বিজেপি প্রার্থী

Share:

May 24, 2026 8:41 am
ফলতায় পুনর্নির্বাচনের আজ ফলপ্রকাশ

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় গত ২৯ এপ্রিল, দ্বিতীয় দফায় ভোট হয়েছিল। ব্যাপক কারচুপির অভিযোগ ওঠায় সেই ভোট পুরোপুরি বাতিল করে দেয় নির্বাচন কমিশন। ফলতায় পুনর্নির্বাচন ঘোষণা করা হয়। নতুন করে ভোট হয় ২১ মে। ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। আজ রবিবার (২৪ মে) প্রকাশিত হবে ফল। ২১ রাউন্ড হবে ভোটগণনা।

May 24, 2026 8:54 am
নজরুল জয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

May 24, 2026 8:55 am
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোটগণনা
May 24, 2026 8:58 am
ফলতায় পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে বিজেপি
May 24, 2026 9:24 am
হোয়াইট হাউসের সামনে শুটআউট

হোয়াইট হাউসের সামনে শুটআউট। এলোপাথাড়ি গুলিতে জখম হন ১জন। আমেরিকার সিক্রেট সার্ভিস আধিকারিকদের পাল্টা গুলিতে খতম বন্দুকবাজ। এই সময় হোয়াইট হাউসের ভিতরেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

May 24, 2026 9:51 am
প্রথম রাউন্ডেই ৯ হাজার ভোটে লিড বিজেপির, দ্বিতীয় স্থানে সিপিএম
May 24, 2026 10:23 am
দ্বিতীয় রাউন্ডে ১৫ হাজার ভোটে এগিয়ে বিজেপির, চতুর্থ স্থানে জাহাঙ্গির
May 24, 2026 10:35 am
৩য় রাউন্ডে ১৪ হাজার ভোটে লিড বিজেপির, দ্বিতীয় স্থানে সিপিএম

চতুর্থ রাউন্ডের গণনার শেষে ফলতায় ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। তাঁর প্রাপ্ত ভোট ২৫ হাজার ৪৩৮। ১১ হাজার ৩৪৫ ভোট পেয়ে সিপিএমের প্রার্থী রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে কংগ্রেস পেয়েছে ২৯৯৬ ভোট। তৃণমূলের প্রাপ্ত ভোট মাত্র ১৪০৫।

May 24, 2026 10:39 am
আমডাঙায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
May 24, 2026 10:45 am
তিলজলায় বেআইনি বহুতল ভাঙার কাজ শুরু করল কলকাতা পুরসভা, উপস্থিত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী
May 24, 2026 10:53 am
তোলাবাজির অভিযোগ, এবার নিউটাউনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান রীতা গায়েন
ইবোলা আতঙ্কে সতর্ক ভারত, তিন দেশে অপ্রয়োজনীয় ভ্রমণের উপর নিষেধাজ্ঞার জারি

আফ্রিকায় হু হু করে ছড়িয়ে পড়ছে ইবোলা। বিশেষ করে কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানে হু হু করে ছড়িয়ে পড়ছে এই মারণ রোগ। জরুরি অবস্থা জারি করেছে হু। এবার এই দেশগুলিতে প্রয়োজন ছাড়া ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করল ভারত। আজ, রবিবার বিদেশমন্ত্রকের তরফে এই বিষয়ে জারি হয়েছে একটি নির্দেশিকা।

May 24, 2026 11:03 am
কসবায় বেআইনি পাঁচতলা ফ্ল্যাট ভাঙার কাজ শুরু করল পুরসভা, ঘটনাস্থলে উপস্থিত মন্ত্রী অগ্নিমিত্রা পাল
May 24, 2026 11:13 am
বেলেঘাটায় রাজু নস্করের দুটি বেআইনি বাড়ি ভাঙার কাজ শুরু করল কলকাতা পুরসভা

May 24, 2026 11:32 am
পাকিস্তানের কোয়েট্টাতে যাত্রীবাহী ট্রেন লক্ষ্য করে আত্মঘাতী হামলা, নিহত ২৩, জখম ৪৭
May 24, 2026 11:35 am
ইরান যুদ্ধ নিয়ে কয়েক ঘন্টায় সুখবর', দিল্লিতে জানালেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও
May 24, 2026 12:27 pm
ফলতায় দশম রাউন্ড শেষে বিজেপি এগিয়ে ৩৮ হাজার ভোটে, দ্বিতীয় স্থানে সিপিএম
May 24, 2026 12:30 pm
ডাকাতির ছক বানচাল! আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৭ দুষ্কৃতী
May 24, 2026 1:25 pm
ফলতায় ১৩ রাউন্ড শেষে বিজেপি এগিয়ে ৫৮ হাজার ভোটে, চতুর্থ স্থানে সিপিএম
May 24, 2026 1:56 pm
১৫ রাউন্ডের গণনার শেষে ৬৯,৬৭৩ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী
May 24, 2026 3:05 pm
১৮ রাউন্ডের গণনার শেষে ৯১ হাজার ৮৮৯ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী
May 24, 2026 3:44 pm
১৯ রাউন্ডের গণনার শেষে ৯৯ হাজার ৪৩৩ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী
May 24, 2026 4:02 pm
নন্দীগ্রামে সভা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
May 24, 2026 4:23 pm
কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হলো ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর
May 24, 2026 5:03 pm
নন্দীগ্রামে সংবর্ধনা সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
May 24, 2026 5:31 pm
ভোটগণনার শেষে ১লক্ষ ৯ হাজার ২১ ভোটে জয় পেলেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা
May 24, 2026 5:32 pm
বাংলায় ‘সেকেন্ড বয়’ সিপিএম, প্রাপ্ত ভোট ৪০,৬৪৫
May 24, 2026 5:35 pm
মৃত্যুর ১২ দিন পর দ্বিতীয় ময়নাতদন্তের শেষে ত্বিশা শর্মার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হল

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা