সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরিতে আতঙ্ক টিকিয়াপাড়ায়, ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কথায় আছে বাঁশের চেয়ে কঞ্চি বড়। বর্তমানে রাস্তা ঘাটে প্রচুর সিভিক ভলেন্টিয়ার দেখা যায় যারা নিজেদের উর্দিধারী ট্রাফিক সার্জেন্টদের থেকেও বড় বলে মনে করেন। কিছুদিন আগেই এক সিভিক ভলেন্টিয়ারের করা অপমানের আঘাতে তমলুকে আত্মঘাতী হয়েছিল এক খুদে পড়ুয়া। গায়ে সিভিকের তকমা আঁটতেই ধরাকে সরা জ্ঞান করতে দেখা যাচ্ছে ইদানিং সময়ে অনেককে। এই যেমন এক সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরিতে সিঁটিয়ে রয়েছে শিলিগুড়ির টিকিয়াপাড়া। তার ফলে ক্ষোভ জমা হয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে। ক্ষোভ বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে হিমশৈলে। শেষ পর্যন্ত স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী।

“আমি সিভিক, পুলিশ আমার পকেটে, কেউ কিচ্ছু করতে পারবে না”—এমনই হুমকি দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে এক সিভিক ভলান্টিয়ার। ফলে আতঙ্কে দিন কাটছে শিলিগুড়ি পুরনিগমের ২৮ নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়া এলাকার বাসিন্দাদের। বিশেষ করে স্থানীয় মহিলারা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে অভিযোগ।

অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম সন্তোষ রায়। তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনে কর্মরত। স্থানীয়দের অভিযোগ, সিভিক হওয়ার সুবাদে এলাকায় চরম দাপট দেখান তিনি। যখন-তখন যাকে খুশি মারধর করা, ক্লাবে ঢুকে ভাঙচুর চালানো এবং মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ—এসব এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এমনকি শিশুরাও রেহাই পায় না তার হাত থেকে।

স্থানীয়রা জানিয়েছেন, একাধিকবার থানায় লিখিত অভিযোগ জানানো হলেও পুলিশ এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি। এর ফলে দিনে দিনে বাড়ছে ক্ষোভ ও আতঙ্ক। অবশেষে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়ে প্রকাশ্যে ওই সিভিক ভলান্টিয়ারের শাস্তির দাবি জানান। ঘটনায় সরব হয়েছেন ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্প্রিতা দাসও। তিনি জানান, সন্তোষ রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তাঁর কাছেও এসেছে। দ্রুত ব্যবস্থা নিয়ে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন কাউন্সিলর নিজে। অন্যদিকে, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সন্তোষ রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি