পঞ্চায়েত অফিসে ঢুকে মহিলা প্রধানকে চুলের মুঠি ধরে মার স্থানীয়দের, কী এমন ঘটল?

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভবনে গিয়ে চুলের মুঠি ধরে মারা হল পঞ্চায়েত প্রধানকে। স্থানীয়দের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। শুনতে অবাক লাগলেও এই ঘটনাই ঘটেছে। মহিলা পঞ্চায়েত প্রধানের চুলের মুঠি ধরে শুধু মারাই হয়নি সেই সঙ্গে জামাকাপড় ধরে টানাটানি করারও অভিযোগ উঠেছে।  জানা গিয়েছে, আকস্মিক এই ঘটনায় পঞ্চায়েত প্রধান পিঙ্কি মণ্ডল সংজ্ঞাহীন হয়ে পড়েন । তাঁকে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নিউ টাউন লাগোয়া রাজারহাটে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতে। চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ বোধ করলে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। কৃষ্ণা মণ্ডল-সহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে তিনি মারধরের অভিযোগ এনেছেন। পুলিশের কাছে বিষয়টি জানানোর পর বিধান নগর কমিশনারেটের টেকনোসিটি থানার পুলিশ ঘটনার সঙ্গে জড়িত  সুভাষ মণ্ডল নামে একজনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন:  শুভেন্দুর ‘কুৎসার’ জবাব দিতে শুক্রে গঙ্গাসাগরে তৃণমূলের মেগা সভার প্রস্তুতি তুঙ্গে

পিঙ্কি মণ্ডল অভিযোগ করেছেন তিনি পঞ্চায়েত ভবন থেকে রাজারহাট ব্লকে যাচ্ছিলেন প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার জন্য। সেই সময়ে দশ-বারো জন অপরিচিত লোক পঞ্চায়েত ভবনের ভিতরে  ঢুকে পড়েন। স্থানীয় দক্ষিণ চকপাঁচুরিয়ার বাসিন্দা কৃষ্ণা মণ্ডল জমি জায়গা সংক্রান্ত একটি বিষয় নিয়ে প্রধানকে মীমাংসার কথা বলেন। সেই সময়ে পিঙ্কি জানান,   তাঁর কাছে  সময় নেই, জরুরি মিটিং আছে, পরে দেখবেন বিষয়টি। অভিযোগ, এই নিয়েই কৃষ্ণার সঙ্গে পিঙ্কির বচসা শুরু হয় । অভিযোগ কৃষ্ণার ছেলে মোবাইলে চসার রেকর্ডিং করেন। তাতেই পঞ্চায়েত প্রধান রেগে গিয়ে মোবাইল কেড়ে নেন এবং চড়থাপ্পড় মারেন বলে পাল্টা অভিযোগ উঠেছে। তখনই যুবকের মা কৃষ্ণা পাল্টা প্রধানের চুলের মুঠি ধরে মারধর  করেন ও পিঙ্কির  পরনের পোশাক ধরেও টানাটানি করেন। ঘটনা নিয়ে পিঙ্কি বলেন,  তিনি প্রচণ্ড আতঙ্কে রয়েছেন। তাঁর দাবি জমি জায়গা সংক্রান্ত বিষয় দেখেন উপপ্রধান। ঘটনা প্রসঙ্গে  বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেন, ‘এর আগে রাজারহাটে এমন কাণ্ড হয়নি।”  পঞ্চায়েতে ঢুকে প্রধানকে মারধর করা হলে তাঁর নিরাপত্তা কোথায় বলেও প্রশ্ন তোলেন।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস