রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

Share:

নিজস্ব প্রতিনিধি , মানিকনগর: মুর্শিদাবাদ থানার কাপাসডাঙ্গা অঞ্চলের মানিকনগর এলাকার বাসিন্দা ইসমাইল সেখ (২৪) নবগ্রাম থানার নারকেলবাগান গ্রামে(Narkelbagan Village)রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। সেখানে একটি বাড়িতে ঢালাইয়ের কাজ করার সময় মাথার ওপর থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।সহকর্মী ও স্থানীয়দের উদ্যোগে তাঁকে লালবাগ মহকুমা হাসপাতালে(Lalbag Hospital) নিয়ে যাওয়া হলেও, হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। জরুরি বিভাগের চিকিৎসকরাও তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন ইসমাইল। তাঁর অকালমৃত্যুতে মানিকনগর(Manicknagar) এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন এলাকাবাসী ও আত্মীয়-স্বজনেরা। পরিবারের একমাত্র রোজগেরে ছেলে অকালে চলে যাওয়ায় ওটা পরিবার এক হতাশার সম্মুখীন হয়েছে। সকলে মিলে ওই পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে,রাজ্যপাল আর. এন. রবির আসন্ন মালদা সফরকে কেন্দ্র করে জোরকদমে চলছে প্রশাসনিক প্রস্তুতি। তিনি পুরাতন মালদার শর্বরী এলাকায় অবস্থিত গুরুদুয়ারা এবং কালাচাঁদ স্কুল মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গিয়েছে।রাজ্যপালের সফরকে ঘিরে নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতির বিভিন্ন দিক খতিয়ে দেখতে শনিবার পরিদর্শনে যান মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়, ডিএসপি (ট্রাফিক) মুঙ্গেস সুব্বা, মালদা থানার আইসি গোপাল বিশ্বাস-সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং জনসাধারণের সুবিধার বিষয়গুলি পর্যালোচনা করেন আধিকারিকরা। রাজ্যপালের সফরকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?