দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিঘায় ভেসে আসা জগন্নাথ মূর্তি এখন কোথায়? কেই বা করেছে তাঁর পুজো?

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মের এক বিশেষ দেবতা হলেন জগন্নাথ। সেই ভক্তদের আরও নাগালের মধ্যে তাঁর মন্দির করে দিয়েছে। পুরীর মতো দেঘাতেও নির্মাণ করা হয়েছে জগন্নাথ মন্দির। জানা গিয়েছে, সেই মন্দির উদ্বোধন হবে অক্ষয় তৃতীয়ায়। তবে তাঁর মধ্যেই উঠে এসেছে এক ভিন্ন খবর। রবিবারই সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে এসেছেন জগন্নাথ দেবের মূর্তি। এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে সেই অঞ্চলে।

বিকাল থেকেই ভিড় জমে গিয়েছিল দিঘার মাইতিঘাটে। লোকমুখে শোনা যাচ্ছিল, “মন্দির উদ্বোধনের আগে জগন্নাথদেব স্বয়ং এসেছেন। এ কী কম বড় কথা!” অনেকেই এর মধ্যে ‘আধ্যাত্মিক আশীর্বাদ’, ‘শুভ সংকেত’-ও খুঁজে পান। ভিড় বাড়তে থাকে।

তারপর বিকেল থেকে সন্ধ্যা তার পর আসে রাত। কিন্তু জগন্নাথ দেব থাকবেন কোথায়? ভক্তরা একে অন্যের মুখ দেখতে থাকেন। কিন্তু সাহস করে এগিয়ে আসেননি কেউই। ধীরে ধীরা ভিড় কমতে থাকে। আচমকাই উদয় হন স্থানীয় বাসিন্দা অবনী সামন্ত। তিনিই জানিয়ে দেন, প্রভুকে তিনি নিজের বাড়ি নিয়ে যাবেন।

যেমন কথা তেমন কাজ। রাত সাড়ে ৯টা নাগাদ জগন্নাথ দেবকে ভোগীব্রহ্মপুর গ্রামের নিজের বাড়িতে নিয়ে গিয়ে তোলেন অবনী। পুজো করেন। প্রসাদ বিলি হয়। অবনীর বাড়িতে ভিড় জমান স্থানীয়রা। আবির্ভূত এই মহামূর্তি দর্শন করতে আসেন বহু ভক্তরা। শুধু ভগবানকে একবার চোখের দেখা দেখবেন, এমনটাই মনে ইচ্ছে।

প্রসঙ্গত, রবিবার বিকেলে সমুদ্রের জলে ভেসে ওঠে জগন্নাথ দেবের এই কাঠের মূর্তি। মাইতি ঘাটেই নতুন ঘাট নির্মাণের কাজ চলছিল। সেই সময়েই হঠাৎ মিস্ত্রিদের চোখে পড়ে কাঠের জগন্নাথ মূর্তি। জল থেকে তুলে এনে মূর্তিটিকে পাড়ে নিয়ে আসেন তাঁরাই।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর তরফে জানা গিয়েছে, অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দির  উদ্বোধন হবে। ঠিক একদিন আগে অর্থাৎ ২৯ তারিখ হবে প্রাণ প্রতিষ্ঠা। তারপর দিন ৩০ তারিখ দুপুর ২টো ৩০ মিনিটে উদ্বোধন হবে মন্দির। ৩টে ১০ মিনিট নাগাদ হবে দ্বারোদ্ঘাটন। সেখানে উপস্থিত থাকবেন পুরীর রাজেশ দৈত্যাপতিও।

Published by:

Share Link:

More Releted News:

বিয়ে বাড়ির আদলে সাজানো পুরুলিয়ায় মডেল বুথ, সাঁজোয়া বুথে ভোট দিয়ে খুশি ভোটাররা

তৃণমূলকে ভোট দিলে পড়ছে বিজেপিতে!‌ বড়ঞা বিধানসভা কেন্দ্রে বিস্ফোরক অভিযোগ

বুথে পৌঁছতেই বাধা, ডোমকলে তৃণমূলের বিরুদ্ধে বামেদের মারাত্মক অভিযোগ

বাংলার প্রথম দফার নির্বাচনী আবহে রাজপথে ৪ হেভিওয়েট, রোড শো ও জনসভায় জমজমাট

তৃণমূল বুথ সভাপতির মাথা ফাটিয়ে দিল বিজেপি, সকালেই রক্তাক্ত গোপীবল্লভপুর

‘মানুষ প্রস্তুত, মানুষ পরিবর্তন চাইছেন’, ভোট দিয়েই মন্তব্য অগ্নিমিত্রার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ