মধ্যমগ্রামে বাসের রেষারেষিতে প্রাণ গেল মাধ্যমিক পরীক্ষার্থীর, অবরোধ, ভাঙচুর,এলাকায় উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি,মধ্যমগ্রামঃ এল ২৩৮ নম্বর বাসের বেপরোয়া রেষারেষির জেরে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল এক মাধ্যমিক পরীক্ষার্থীর।জানা গেছে, বুধবার দুপুরে মধ্যমগ্রামের মেঘদূত বাসস্ট্যান্ডের কাছে স্কুটি করে যাচ্ছিলেন দুই বন্ধু। অভিযোগ, সেই সময় দুটি এল ২৩৮ বাসের মধ্যে রেষারেষি চলছিল। তারই মধ্যে একটি বাস স্কুটিতে পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে। স্কুটির পেছনে বসে থাকা মাধ্যমিক পরীক্ষার্থীর ঘটনাস্থলেই পড়ে গিয়ে মৃত্যু হয়। সামনের সিটে থাকা তার বন্ধু গুরুতর আহত অবস্থায় বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্ষুব্ধ পরিবারের সদস্যরা বেশ কয়েকটি এল ২৩৮ নম্বর বাসে ভাঙচুর চালায় বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যে বাসটি আটক করা হয়েছে। ঘটনার সিসিটিভি (CCTV)ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনার দরুন বেশ কিছুক্ষণ মধ্যমগ্রাম এলাকায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এল ২৩৮ রুটের বাস চালকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে দ্রুত গতিতে বেপরোয়া ভাবে বাস চালানোর। এর আগেও, উল্টোডাঙ্গা, লেকটাউন, বাগুইআটি সহ এই রুটের বাসের একাধিক জায়গায় দুর্ঘটনার দরুন একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে যশোর রোডে(Jassoar Road) কালীপুজোর মাঝেই মর্মান্তিক দুর্ঘটনা।প্রাণ গেল মাধ্যমিক পরীক্ষার্থীর(Madhyamik Candidate)। যশোর রোডে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী। মৃতার নাম অন্তরা বোস (Antara Bose)(১৬ )।

বাড়ি মধ্যমগ্রাম পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে। মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল তার।ঘটনাটি ঘটেছে যশোর রোডের রাবার ফ্যাক্টরি ও মেঘদূত বাস স্টপেজের(Meghdoot Bus Stop) মাঝে।এই এলাকাতেই পুরসভার ভ্যাট,ফলে সারাবছরই এই এলাকায় কোন জেসিবি বা বড় কোন গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জানা গিয়েছে, অন্তরা স্কুটিতে পিছনে বসেছিল। সঙ্গে ছিলেন জয়দীপ দে নামে বছর ১৮ এক যুবক।সেই স্কুটি(Scooty) চালাচ্ছিল । জয়দীপের বাড়ি উদারাজপুর ঘোষপাড়া এলাকায় বলে জানা গিয়েছে। যশোর রোড ধরে যাওয়ার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ভ্যাটের গাড়ি এবং কালীপুজোর জন্য তৈরি আলোকসজ্জার গেট পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি উল্টে যায়। সেই সময় পেছন দিক থেকে আসা একটি বেসরকারি বাস অন্তরাকে পিষ্ট করে দেয় বলে অভিযোগ।কারণ অন্তরা রাস্তার ডানদিকে পরে। আহত হয় স্কুটি চালক যুবকও।

তড়িঘড়ি দু’জনকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা অন্তরাকে মৃত ঘোষণা করেন। জয়দীপ আহত অবস্থায় চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় রাস্তার উপরে ভ্যাটের গাড়ি থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।এইদিনও একটি জেসিপি দাঁড়িয়ে ছিল। পাশাপাশি, কালীপুজোর আলোর গেটের কাঠামো রাস্তার একাংশ আড়াল করে রাখায় গাড়ি চালকরা সামনের রাস্তা স্পষ্ট দেখতে পাননা বহু ক্ষেত্রে।আচমকা সেই গেট সামনে এসে পরলে সেই গেট পাশ কাটাতে গিয়ে ঘটে দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, এই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে পিছনে দুটি এল ২৩৮ রুটের বাস নিজেদের মধ্যে রেষারেষি করছিল

অন্যদিকে, পুলিশের তরফে জানা গিয়েছে, গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে ব্যাপক ভাঙচুর চালায়।তবে এখনো ঘাতক বাসটিকে চিহ্নিত করা যায়নি।পাশাপাশি দুর্ঘটনার পিছনে আরও অভিযোগ স্থানীয়দের যে এই জাতীয় সড়ক ধরে প্রতিনিয়ত ডেলিভারি বয়রা স্কুটি নিয়ে রঙ সাইড ধরে ছোটে,সেক্ষেত্রেও অনেকসময় সামনাসামনি পড়ে যেতে হয় যেকোন গাড়ি কে।তারফলেও ঘটে প্রতিনিয়ত দুর্ঘটনা।পুলিশের সক্রিয় ভূমিকা,প্রতিনিয়ত সাধারণ মানুষকে সচেতন করলেও বাস্তবে দুর্ঘটনা রোখা সম্ভব হচ্ছে না।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২