মধ্যমগ্রামের শিশির কুঞ্জ আবাসনে দুঃসাহসিক চুরি, লুট মেয়ের বিয়ের জন্য রাখা গয়না ও নগদ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি মধ্যমগ্রাম: মেয়ের বিয়ের জন্য কিনে রাখা সোনার গয়না ও ১৫ হাজার টাকা নিয়ে চম্পট দিল চোরের দল।বন্ধ ফ্ল্যাটের তালা ভেঙে ১৬ লাখ টাকার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মধ্যমগ্রাম থানার(Madhyamgram P.S.) শিশিরকুঞ্জ আবাসনের সৌরেন বোসের(Souren Bose) ফ্ল্যাটে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। প্রতি সোম, বুধ ও শুক্রবার তারা স্বামী ও স্ত্রী সন্ধ্যা বেলা থাকেন না। স্ত্রী প্রাইভেটে ইংরেজি বিষয়ে পড়ানোর টিউশন করেন। স্বামী তার সঙ্গে যান। বিকেল চারটে নাগাদ সপ্তাহের এই তিন দিন তারা বেরিয়ে যান। বাড়ি ফেরেন রাত নটা থেকে দশটার মধ্যে।সেই সুযোগ নিয়ে তালা ভেঙে ফ্ল্যাটে ঢোকে দুষ্কৃতীরা।কিন্তু নিরাপত্তা বলয় ভেঙে গেটে থাকা সিকিউরিটির চোখ এড়িয়ে কি করে ঢুকলো চোর তাই নিয়ে প্রশ্ন উঠছে।

মেয়ের বিয়ের জন্য গয়না কিনে রেখেছিলেন ওই দম্পতি। যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকার।কিন্তু আবাসন এর মর্ধ্যে থাকা নিরাপত্তা গেল কোথায় সেই নিয়ে প্রশ্ন তুলছেন আবাসন বাসিরা। ঘটনাস্থলে মধ্যমগ্রামের থানার পুলিশ ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। চোরের দল সোনার গয়না এবং নগদ টাকা ছাড়া আর কিছুই নেয়নি ওই ফ্ল্যাট থেকে। দামি মোবাইল ল্যাপটপ সবই ছিল এই ফ্ল্যাটে। কিন্তু তাতে হাত দেয়নি দুষ্কৃতীরা।

পুলিশ তদন্তে জানতে পেরেছে ঘরের মধ্যে যে আলমারিতে সোনার গয়না ও টাকা ছিল সেই আলমারির চাবি কোথায় রাখা রয়েছে দুষ্কৃতীরা তা খুঁজে বের করেছিল। অতএব সন্দেহ দুষ্কৃতী খুবই পরিচিত এবং আবাসনের ভেতরে কারোর সঙ্গে যোগসূত্র আছে। ওই আবাসনে থাকা বিভিন্ন স্পটের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীরা ওই ফ্ল্যাটের মূল গেটের তালা ভেঙে তা সঙ্গে নিয়ে চলে গিয়েছে। তালা ভাঙতে শাবল জাতীয় কোন বস্তু ব্যবহার করা হয়েছে।

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ