মহিষাদলে রথ টানতে গিয়ে পদপিষ্ট হয়ে গুরুতর আহত ১১, দুজনের অবস্থা আশঙ্কাজনক

Share:

নিজস্ব প্রতিনিধি,মহিষাদল: পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে রথ টানতে গিয়ে পদপিষ্ট হয়ে আহত প্রায় এগারোজন।বিধায়কের সাফাই এত বড় অনুষ্ঠানে এই রকম ছোটখাটো ঘটনা ঘটতেই পারে,সব পুলিশ যদি দিঘায় মুখ্যমন্ত্রীর(CM) ওখানে যায়,এখানে নিরাপত্তা থাকবে কি করে,পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।প্রায় ২৫০ বছরের প্রাচীন রথ মহিষাদলের রথ,পুরী মাহেশের পর এই রথের স্থান। দশকের পর দশক রথ উৎসব হলেও কখনও দূর্ঘটনা ঘটেনি, এই প্রথম রথ টানতে গিয়ে প্রায় এগারো জন আহত হয়েছেন।তাদের বাসুলিয়া গ্রামীন হাসপাতালে(Basulia Helath Center) ভর্তি করা হয় ।

দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে(Tamluk Hospital) স্থানান্তরিত করা হয়েছে। আহতদের একজনকে আবার সাপে কেটেছে। অনান্য বছর পুলিশ প্রশাসনের যথেষ্ট নিরাপত্তা থাকলেও এই বছর পুলিশ প্রশাসনের নিরাপত্তা তেমন ছিলনা, বেশির ভাগ স্কুল পড়ুয়া এনসিসি ছাত্র ছাত্রীদের দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়।এই বিষয়ে বিধায়কের সাফাই এত বড় অনুষ্ঠান করতে গিয়ে ছোট খাটো দূর্ঘটনা ঘটতেই পারে।আর পুলিশ প্রশাসনের বেশিবভাগ দিঘায় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের নিরাপত্তায় রয়েছে সেটাও মেনে নিয়েছেন বিধায়ক।এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।

রথে নিরাপত্তা দিতে মেদিনীপুরের পুলিশ প্রশাসন ব্যর্থ এমনটাই অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।তবে কেন এরকম অব্যবস্থা হল। প্রতিবছরই মহিষাদল – এর রথযাত্রা উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম ঘটে। কোন বার এরকম অব্যবস্থা হয়নি। সাধারণ মানুষজন রীতিমতো ক্ষুব্ধ এই ধরনের দুর্ঘটনা ঘটায়। এনসিসির কর্মীদের দিয়ে রথের নিরাপত্তা ব্যবস্থা কেন গড়ে তোলা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনের বিরুদ্ধে।

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের