মহিষাদলে বিনা লড়াইয়ে সমবায় সমিতিতে জয়ী তৃণমূল, ধরাশায়ী বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, মহিষাদল: পূর্ব মেদিনীপুরের মহিষাদলে সমবায় সমিতির ভোটে একাধিক আসনে প্রার্থী দিতে পারল না বিজেপি। ফলে শুভেন্দু অধিকারীর গড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটের আগেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল ঘাসফুল। মহিষাদলের(Mahishadal) কালিকা কুন্ডু বক্ষিচক সমবায় সমিতির(Samabay Samiti) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার। কিন্তু এই সমবায় সমিতির নির্বাচনে ৪২ টি আসনের মধ্যে তিনটিতে মনোনয়নপত্র জমা দেন বিজেপির প্রতিনিধিরা। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় কি দখল নেয় তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় বিজেপির চরম সাংগঠনিক দুর্বলতা এর প্রমাণ করলো এই সমবায় নির্বাচনে।

অপরদিকে বিজেপির দাবি কি কারনে এমনটা হল তা খোঁজ নিয়ে দেখতে হবে। তৃণমূলের দখলে থাকা লক্ষা ২ পঞ্চায়েতের তালিকা কুন্ডু ও বকশীচক গ্রামকে কেন্দ্র করে কালিকা কুন্ডু বকশিচক সমবায় সমিতি গড়ে উঠেছে। সমবায় এই নির্বাচনে ভোটারের সংখ্যা ১৪০০। মোট আসন সংখ্যা ৪২ টি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল শনিবার। নির্বাচনের দিন ধার্য হয়েছিল ২৪শে ডিসেম্বর। তবে জানা গিয়েছে শনিবারের মধ্যে বিজেপির তিন প্রতিনিধি মনোনয়নপত্র প্রত্যাহার না করলে নির্ধারিত দিনে ভোট গ্রহণ হবে নিয়ম মেনে।

স্থানীয় তৃণমূল নেতাদের দাবি বিজেপির সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ নেই তাই এই ঘটনা ঘটেছে। এদিকে কাঁথি কো-অপারেটিভ ব্যাংকের যে নির্বাচন আগামী ১৫ই ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হতে চলেছে সেখানে কেন্দ্রীয় বাহিনী নামানো হচ্ছে বিজেপির আবেদনের ভিত্তিতে। তবে তার আগে মহিষাদলে একাধিক আসনে প্রার্থী দিতে না পারার বিষয়টি নিয়ে তৃণমূলের বক্তব্য, ভোটে লড়াই করার ক্ষমতা নেই ।কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনীর ভরসাতে টিকে আছে।

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে