মালতিপুরের তৃণমূল বিধায়কের মেয়ের স্কুলে ১৬ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি, বিচ্ছিন্ন করা হল সংযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, রতুয়া: প্রায় ১৬ লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগ।মালদা জেলা তৃণমূল সভাপতি তথা মালতিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক(MLA Malatipur) আব্দুর রহিম বক্সীর মেয়ের নামে থাকা একটি বেসরকারি স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ বন্টন দফতর। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার রতুয়া(Ratua) এলাকায়।অভিযোগ, বছরের পর বছর বিদ্যুতের বিল পরিশোধ না করায় স্কুলটির বকেয়া বিল বেড়ে দাঁড়ায় প্রায় ১৬ লক্ষ টাকা। বিদ্যুৎ বন্টন কোম্পানির দাবি, ১১ লক্ষ টাকার মূল বকেয়ার পাশাপাশি প্রায় ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছিল। একাধিকবার নোটিস পাঠানো হলেও স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও সদুত্তর মেলেনি। এরপরই স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এই ঘটনায় প্রশ্ন উঠেছে, এত বিপুল পরিমাণ বকেয়া থাকা সত্ত্বেও এতদিন কেন কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণেই বিষয়টি দীর্ঘদিন চাপা ছিল। এদিকে উত্তর মালদা বিজেপির সহ-সভাপতি অভিষেক মিশ্র এই ঘটনায় তীব্র কটাক্ষ করেছেন । তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে লক্ষ লক্ষ টাকা আয় করা হলেও বিদ্যুতের বিল পরিশোধ করা হয়নি। তিনি আরও দাবি করেন, রতুয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠান নাকি সেচ দফতরের জমি দখল করে নির্মাণ করা হয়েছে। তাঁর বক্তব্য, “দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। যারা অবৈধভাবে জমি দখল করে রেখেছে বা সরকারি পাওনা মেটাচ্ছে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবৈধভাবে দখল করা জমি সরকারকে ফিরিয়ে না দিলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে মালদার রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

বিদ্যুৎ বন্টন কোম্পানির মালদার রিজিওনাল ম্যানেজার সৌমেন দাস জানিয়েছেন, বিগত দিনে রেজিনা খাতুনের নামে থাকা একটি স্কুলের বকেয়া বিদ্যুতের বিল পাহাড় প্রমাণ টাকায় পরিণত হয়েছিল। ১১ লক্ষ টাকার বিদ্যুতের বিলের পাশাপাশি ৫ লক্ষ টাকা জরিমানা নিয়ে মোট ১৬ লক্ষ টাকা বিদ্যুতের বিল পরিশোধ করার নোটিস বারবার পাঠানো হয়। কিন্তু ওই স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনও সদুত্তর না মেলায় অবশেষে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এ বিষয়ে দফতরের বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।যদিও এ বিষয়ে আব্দুর রহিম বক্সী ক্যামেরার সামনে কোন মুখ না খুললেও তিনি জানান, বকেয়া বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে কিছুটা মিটিয়ে দেওয়া হয়েছে l তবে কেন এতদিন বিল পরিশোধ করা হয়নি, সে বিষয়ে তিনি মুখ খোলেননি।

অজান্তেই ডেকে আনছেন অশুভ শক্তি! ডাইনিং টেবিলে কখনও রাখবেন না এই জিনিসগুলি

দেবশায়নী একাদশী ও চাতুর্মাসের মধ্যবর্তী সময়ে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

আজকের রাশিফল: শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন বসের, দূরে ভ্রমণের সুযোগ আসবে…

মেরিনো ম্যাজিকে বেলজিয়ামের মন ভেঙে ১৬ বছর বাদে সেমিফাইনালে স্পেন

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল