স্ত্রীকে ঘরে ফেরাতে শ্বশুরবাড়ির সামনেই ধর্না স্বামীর

কখনও প্রেমিককে পেতে আবার কখনও প্রেমিকাকে পেতে, বাড়ির সামনে ধর্না দেওয়ার রীতি দেখা গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: কখনও প্রেমিককে পেতে আবার কখনও প্রেমিকাকে পেতে, বাড়ির সামনে ধর্না দেওয়ার রীতি দেখা গিয়েছে। এবার নিজের বিয়ে করা বউকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে শ্বশুরবাড়ির সামনে ধর্না দিল যুবক। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার কাঠামবাড়ি এলাকায়। পারিবারিক অশান্তির জেরে সন্তানকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি চলে আসে স্ত্রী। চিন্তায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে স্বামী। শত অনুরোধের পড়েও সংসার করতে নারাজ স্ত্রী। বাধ্য হয়েই শ্বশুরবাড়ির সামনে ধর্না দিলেন স্বামী।

পেশায় রাজমিস্ত্রি, হরিদাস মণ্ডল নামে ওই যুবক মালবাজারের ক্রান্তি ব্লকের কাঠামবাড়ি এলাকার বাসিন্দা। চার বছর আগে জোৎস্না মণ্ডলকে বিয়ে করেন। সন্তান রয়েছে দু’জনের, একবছর আগে সামান্য ব্যাপারেই অশান্তি হতেই বাড়ি ছাড়ে জোৎস্না মণ্ডল। সেই থেকেই বাপের বাড়িতেই রয়েছেন জোৎস্না। হরিদাসের অভিযোগ, বারবার ক্ষমা চাইলেও কিংবা বোঝালেও কিছুতেই বাড়ি ফিরছে না তাঁর স্ত্রী। শ্বশুরবাড়ির লোকজন তাঁর স্ত্রী ও সন্তানকে জোর করে আটকে রেখেছে বলেও অভিযোগ হরিদাসের। যদিও হরিদাসের অভিযোগ ভুল বলে দাবি করেছেন জোৎস্না। টানা অত্যাচারের জন্যই হরিদাসের বাড়ি ছেড়ে চলে এসেছেন বলে জানিয়েছেন তিনি। এমনকি বাপের বাড়িতে থাকার সমায়েও শারীরিক নিগ্রহ করেছেন বলে হরিদাসের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন স্ত্রী জোৎস্না।

নিজের স্ত্রী ও সন্তানের ছবি নিয়ে টানা ধর্না দিচ্ছিলেন স্বামী হরিদাস। ঘটনা জানাজানি হতেই ক্রান্তি থানার পুলিশ ও স্থানীয় পঞ্চায়েত সদস্য আসরে নামেন। হরিদাসকে সমস্যার সমাধানের আশ্বাস দিতেই ধর্না তুলে নেন তিনি।

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল