৯ বছরের শিশুর গোটা শরীরে গরম চামচে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ কাকিমার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: নৃশংসতা । মধ্যযুগীয় বর্বরতা না তালিবানী শাসন।এমন এক অমানবিক নিষ্ঠুর ঘটনার সাক্ষী থাকল মালদা শহর। রান্না করার চামচ আগুনে গরম করে নয় বছরের শিশুর গোটা শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল শিশুটির কাকিমার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই শিশুকন্যাটি। শিশুটির পরিবার ইংরেজবাজার থানায়(Englishbazar P.S.) অভিযোগও করেন। কিন্তু নিষ্ক্রিয় ইংরেজবাজার থানার পুলিশ আধিকারিকেরা। এমনটাই অভিযোগ পরিবারের।

জামিন যোগ্য ধারায় মামলা করে অভিযুক্ত কাকিমাকে এমন ঘটনার পরও আদালতের কঠোর শাস্তির বিধান থেকে বাঁচানোর উদ্যোগ পুলিশকর্তাদের বলে অভিযোগ। খোদ মালদা শহরের ইংরেজবাজার থানার গান্ধী পার্ক এলাকার ঘটনা এটি।শিশুটির বাবা ও মা জানান, গত চার দিন আগে বাচ্চাদের খেলা নিয়ে সামান্য গন্ডগোল হয়। আর তার জেরে নয় বছরের ওই শিশু কন্যাকে চামচ গরম করে গোটা শরীরে ছ্যাকা দেওয়ার অভিযোগ ওঠে তারই কাকিমার বিরুদ্ধে। ঘটনার পর ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ।

আতঙ্কে গোটা পরিবারের পাশাপাশি গোটা গান্ধী পার্ক এলাকা। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন গ্রামের মহিলারাও। তাদের অভিযোগ এইরকম নৃশংস ঘটনা তারা দেখেনি। তাদের ছেলেমেয়েরাও খেলা করে পাড়ায়। সেই বলে পুড়িয়ে দেবে তারা এটা মানতে পারছেন না।নারী এবং শিশু নির্যাতনের ঘটনা পশ্চিমবঙ্গে অত্যাধিক বেড়েছে ।পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না দাবি বিজেপির।অমানবিক ঘটনা। পরিবারের সদস্যদের বলব শিশু সুরক্ষা কমিটিতে গিয়ে একটা লিখিত অভিযোগ করতে দাবি, তৃণমূলের।

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া