মালদার আদমপুর এলাকা থেকে বাংলাদেশি নাগরিক গ্রেফতার, উদ্ধার ভারতীয় সিম

Share:

নিজস্ব প্রতিনিধি,আদমপুর: পুরাতন মালদা থানার অন্তর্গত আদমপুর এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে বিএসএফ(BSF)। বৃহস্পতিবার রাত আনুমানিক দশটা নাগাদ সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে ওই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁর পরিচয় নিশ্চিত হয়।ধৃত যুবকের নাম কাউসার আলী (২৪)। সে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার কাইমপুর থানার বেকপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বিএসএফ সূত্রে খবর, তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ওই মোবাইলে একটি ভারতীয় সিম কার্ড(Indian Sim Card) এবং একটি বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করা হচ্ছিল।

বিএসএফ সূত্রের দাবি, ধৃত যুবক কয়েকদিন আগেই অবৈধভাবে হবিবপুর থানার কলাইবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। কী উদ্দেশ্যে তিনি ভারতে এসেছিলেন এবং এই অনুপ্রবেশে কারা তাঁকে সহযোগিতা করেছে, তা জানতে বিএসএফ ও সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ শুরু করেছে।বৃহস্পতিবার রাতেই ধৃত যুবককে মালদা থানার(Malda Police) পুলিশের হাতে হস্তান্তর করে বিএসএফ। গ্রেপ্তারের পর শুক্রবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ তাঁকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানিয়েছে, সে আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যেই ভারতে এসেছিল।

যদিও বিষয়টির সত্যতা যাচাই করতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে। দিতেও বাংলাদেশী যুবক জানিয়েছে, মোট দুজন তারা চোরা পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন। কিন্তু একজন পালিয়ে গিয়েছেন ।আর সে ধরা পড়ে যায়। তবে সে দেশে আসার পর কিভাবে ভারতের মোবাইল ফোনের সিম পেল তা জানতে পুলিশ তদন্ত করছে।

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি