চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মালদায় আচমকা ঘূর্ণিঝড়ে টোটোর উপর ভেঙ্গে পড়ে গাছ ,আহত ২

নিজস্ব প্রতিনিধি,মালদা:আচমকা ঘূর্ণিঝড় মালদায়। রবিবার রাতে ঘূর্ণিঝড়ে গাছ ভেঙ্গে পড়ল টোটোর ওপর।আহত টোটো চালক ও এক মহিলা। ভর্তি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা যায়, রবিবার রাত্রি প্রায় নটা নাগাদ আচমকা ঘূর্ণিঝড়(Cyclone) ওঠে সেই সময় মালদা শহরের বৃন্দাবনি মাঠ গান্ধী মূর্তির পাশে চলন্ত টোটোর উপর বড় গাছের ডাল ভেঙে পড়ে দুমড়ে মুছরে যায় টোটো এবং সেই টোটোতে থাকা চালক এবং এক মহিলা গুরুতর অভাবে আহত হন।পথ চলতি মানুষ সেখান থেকে তাদেরকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তারা চিকিৎসাধীন।

খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসনিক কর্মীরা গিয়ে রাস্তা থেকে গাছ সরানোর ব্যবস্থা করে। অপরদিকে মালদায় প্যান্ডেল(Pandel) ভেঙে পড়ে যায় ঘূর্ণিঝড়ের দরুন।এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং পথচারীরাও সমস্যায় পড়েছেন। স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকেই নিরাপদ জায়গায় সরে যান। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। ভাঙা প্যান্ডেল সরিয়ে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু হয়েছে।

এমন আকস্মিক ঝোড়ো হাওয়ায় সতর্ক থাকার জন্য প্রশাসন সকলকে অনুরোধ জানিয়েছে।এদিন মালদার পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া শহরেও বৃষ্টি হয়েছে।কোথাও কোথাও শিলা বৃষ্টি হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সহ একাধিক জায়গায় রবিবার রাতে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। এদিকে,আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য রবিবার জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে ।এর প্রভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে। কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। আবার কালবৈশাখীর সম্ভাবনাও থাকছে চলতি সপ্তাহে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ