এই মুহূর্তে

দোলের দিন লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক আরোহীর, মৃতদেহ আটকে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি,রায়পুর: মঙ্গলবার দোল উৎসবের দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল পুরাতন মালদার রায়পুরে। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হল এক বাইক আরোহীর।মঙ্গলবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক চালক যুবকের। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার সাহাপুর(Sahapur) অঞ্চলের রায়পুর পেট্রোল পাম্পের সামনে মালদা নালাগোলা রাজ্য সড়কে।

এই দুর্ঘটনার ফলে স্থানীয় বাসিন্দারা বেশ কিছুক্ষণ মৃত দেহকে সামনে রেখে পথ অবরোধ করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ। জানা গেছে মৃত বাইক চালকের নাম অমিত গুপ্ত (৩৩)।বাড়ি হবিবপুর ব্লকের আইহো সোনারপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত বাইক চালক এবং আরেকটি বাইক মালদা শহরের দিকে যাওয়ার সময় পেছনের একটি বাইক ধাক্কা মারে মৃত বাইক চালককে।

ধাক্কার ফলে অমিত গুপ্ত বাইক নিয়ে ছিটকে পড়ে যায়। অপরদিক থেকে আসা একটি লরির পেছন চাকা তাঁর দেহের ওপর দিয়ে পিষে চলে যায়। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক চালকের। দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসীরা ছুটে আসে ঘটনাস্থলে এবং দীর্ঘক্ষণ পথ অবরোধ করে। তড়িঘড়ি করে পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Hospital) নিয়ে যায় ময়না তদন্তের জন্য এবং ঘাতক লরিটিকে আটক করে। পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনার খবর পেয়ে আসেন মৃত অমিত গুপ্তের দাদা কৌশিক গুপ্ত।

তিনি জানান, তার ভাই একজন ছোট গাড়ির চালক ছিল। সে দোলযাত্রা উপলক্ষে মালিকের বাড়ি মালদা শহরে দিকে টাকা আনতে যাচ্ছিল এবং রায়পুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়। জানা গেছে, মৃত অমিত গুপ্তের পরিবারে তার একটি ১৩ বছরের মেয়ে রয়েছে এবং পরিবারে বৃদ্ধ মা সহ দাদা বৌদিকে নিয়েই তার সংসার ছিল। এই ঘটনায় ওই পরিবারের দোলের দিন শোকের ছায়া নেমে আসে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ