মালদহের শিল্পীর দেখানো পথে অন্য তাঁতিরাও! কীভাবে তৈরি করলেন পাওয়ার লুমের তাঁত?

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদহ : নিজের বুদ্ধি ও দক্ষতাকে কাজে লাগিয়ে তাঁতকে পরিণত করেছেন পাওয়ার লুমে। তাঁর এই উদ্যোগ অন্য তাঁতিদের স্বপ্ন দেখার পথে এগিয়ে দিচ্ছে। কঠোর পরিশ্রম করে হাতে তাঁত চালানোর দিন শেষ হতে চলেছে। মালদার শিল্পী পঞ্চানন দাস বৈদ্যুতিন মোটর ও বিভিন্ন যান্ত্রিক উপকরণ ব্যবহার করে সম্পূর্ণ নিজের হাতে তাঁত যন্ত্রকে মেশিন চালিত করে তুলেছেন। এরফলে সুবিধা পাচ্ছেন তিনি।

তাঁতে কাপড় বোনার কাজ অনেক কষ্টসাধ্য। হাত পা চালিয়ে কঠোর পরিশ্রম করে তবে মেলে সুফল। সেখানে পাওয়ার লুম অনেক সহজেই দ্রুত কাপড় বোনার কাজ করে। তবে তার খরচ একটু বেশি। কিন্তু নিজের বুদ্ধি ও দক্ষতাকে কাজে লাগিয়ে যন্ত্রপাতির সাহায্যে নিজের হাতের তাঁতকেই পাওয়ার লুমে পরিণত করেছেন।মালদহের সাহাপুর অঞ্চলের তাঁতি পাড়ার বাসিন্দা পঞ্চানন দাস নজর কেড়েছেন। তিনি বলেছেন, যখন হাতে তাঁত চালিয়ে কাপড় বুনতেন, তখন ১০টা কাপড় কাপড়ের থান তৈরি করতে পারতেন। এখন সেই জায়গায় ২০টা করতে পারেন। আগে যতটা পরিশ্রম করতে হত, এখন এই মেশিনে কম পরিশ্রম করতে হয়। যান্ত্রিক পদ্ধতিতে তাঁত চালানোর ফলে কাজ অনেকটাই সহজ হয়েছে। এরফলে উৎপাদনও বেড়েছে। মূলত পাঞ্জাবি, শার্ট-সহ বিভিন্ন পোশাক তৈরির জন্য কাপড় বোনার কাজ করা হয়। এই কাপড় বিক্রি করেই সংসার চলে।  বর্তমানে মাসে প্রায় ৬ থেকে ৭ হাজার টাকা আয় হয়।

পঞ্চানন দাসের এই উদ্যোগে স্বপ্ন দেখছেন অন্যান্য তাঁতিরা। পাওয়ার লুম কিনতে বিপুল পরিমাণ অর্থ লাগে। সেই পাওয়ার লুম কেনার সাধ্য সবার থাকে না। যাঁদের আর্থিক সঙ্গতি নেই, তাঁরা বাধ্য হয়ে হাতের তাঁতেই কাপড় বোনেন। পঞ্চানন দাস, তাঁদেরই স্বপ্ন দেখাচ্ছেন। কম পরিশ্রমে দ্বিগুন কাপড় বোনার কাজ করার পথে এগিয়ে যাওয়ার উৎসাহ যুগিয়েছেন। 

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে