‘‌দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’‌, মমতা–অভিষেকের জীবন–সংগ্রাম নিয়ে আসছে তথ্যচিত্র

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ মমতা বন্দ্যোপাধ্যায়ে জীবন–সংগ্রাম কেমন ছিল?‌ কত লড়াই করে ক্ষমতায় এসেছেন মুখ্যমন্ত্রী?‌ কতরকম আক্রমণ তাঁর উপর নেমে এসেছিল?‌ জীবনের চড়াই–উতরাই পেরিয়ে বলিষ্ঠ নেতৃত্বে গোটা দেশের কাছে আজ বাংলার মুখ্যমন্ত্রী একটা লড়াকু মুখ। নতুন প্রজন্মের অনেকেই বাংলার মুখ্যমন্ত্রীর জীবন–সংগ্রাম সম্পর্কে ততটা অবহিত নন। তাই এবার তাঁর জীবন–সংগ্রামকে নিয়ে আসছে সিনেমা। আজ, সোমবার তথ্যচিত্রের টিজার রিলিজ করা হবে কলকাতা প্রেস ক্লাবে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই মুক্তি পাবে তথ্যচিত্রটি। এই ছবিতে থাকছে মমতা এবং অভিষেকের সংগ্রামের কথা।

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এখন তৈরি হচ্ছে ডকু ফিচার ‘‌দ্যা আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’‌। যা দেখার জন্য বাংলার মানুষজন, বিশেষ করে নতুন প্রজন্ম কৌতূহল দেখিয়েছেন। এই তথ্যচিত্রের শ্যুটিং চলছে। তবে বিধানসভা নির্বাচনের আগেই তথ্যচিত্রটি মুক্তি পাবে বলে সূত্রের খবর। জোরকদমে তার প্রস্তুতি চলছে। এই বিষয়ে উদ্যোক্তাদের দাবি, বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের অপপ্রচারের জবাব দিতেই এই তথ্যচিত্র তৈরি করা হয়েছে। বামফ্রন্ট সরকারের সময় তাঁর আন্দোলন, নেমে আসা আক্রমণ, সাংসদ হয়ে মানুষের পাশে দাঁড়ানো–সহ নানা গুণাবলী তুলে ধরা হয়েছে তথ্যচিত্রে।

অন্যদিকে ‘‌দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’‌ মাত্র ২৫ মিনিটের তথ্যচিত্র। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সংগ্রামের কথা তুলে ধরা হবে। আজ, সোমবার বিকেলে কলকাতা প্রেস ক্লাবে তথ্যচিত্রের টিজার লঞ্চ অনুষ্ঠান রয়েছে। আরকে এন্টারটেনমেন্টের ব্যানারে এই তথ্যচিত্র প্রযোজনা করেছেন জুনইদ খান। ছবিতে মুখ্যমন্ত্রী অভিনয় করেছেন। তথ্যচিত্রের পরিচালনা করেছেন রাহুল সাহা। উদ্যোক্তারা জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিরোধীদের অপপ্রচারে যাতে রাজ্যের মানুষ বিভ্রান্ত না হন তার জন্যই এই তথ্যচিত্র তৈরি করা হচ্ছে। জুনেইদ খান জানিয়েছেন, ছবির কনসেপ্ট আর স্ক্রিপ্ট তাঁরই। শ্যুটিং জোরকদমে চলছে।

এছাড়া এই তথ্যচিত্রের বিষয়বস্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন। রাজ্যের মানুষের জন্য তিনি আগেও আন্দোলন করেছেন। এখনও করছেন। আগামী দিনেই করবেন। ১৯৯৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত সময়কেই দেখানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেমন করে সকলের ‘‌দিদি’‌ হয়ে উঠলেন সেটা তথ্যচিত্রে ধরা হয়েছে। আর রাজ্য–রাজনীতিতে যুবনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানও তুলে ধরা হয়েছে। অনেকেই জানেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের শুরু থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ছায়াসঙ্গী। সেই কথাও তুলে ধরা হয়েছে এখানে। অভিষেকের চরিত্রে অভিনয় করেছেন জুনেইদ খান।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে