আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করার বার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর : সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে চাই। এটি রক্ষা করতে শিখিয়েছে সংবিধান। সব ধর্মকে শ্রদ্ধা করার কথা বলে এই কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়াম থেকে এমনই কথা বললেন তিনি। মুখ্যমন্ত্রীর জনসভার দিনেই দল থেকে সাসপেন্ড করা হয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে। এদিন নাম না করে মিরজাফর বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যাঁরা সাম্প্রদায়িকতার হোলি খেলছেন, তাঁরা সতর্ক থাকুন।  মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা পছন্দ করে না। জঙ্গিপুর সহ কয়েকজায়গায় দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তিনি নিজে সংখ্যালঘু ভাইদের ফোন করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কথা বলেছিলেন। সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা হয়েছে। তাঁর কথায়, মুর্শিদাবাদের মানুষ দাঙ্গার রাজনীতি করেন না। ২০০৬ সালে ৬ ডিসেম্বর সম্প্রীতি দিবস হিসেবে পালন করা হচ্ছে ৩৩ বছর ধরে। সর্বধর্মের মানুষ সেখানে অংশ নেন। নিয়ম হল সংখ্যাগুরুরা সংখ্য়ালঘুদের রক্ষা করবেন।  সংখ্য়ালঘুরাও সংখ্যাগুরুদের রক্ষা করবে। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।বাংলায় বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন। সবধর্মকে শ্রদ্ধা করে বাংলা। কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে সম্মান করে না বাংলা।

বাংলা সাম্প্রয়িকতার বিরুদ্ধে। সেটা যেই হোক। বাব সাহেব আম্বেদকরের কথাও এদিন তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, বাংলার মাটি স্বাধীনতা আন্দোলন করেছে। বাংলার মাটি আমাদের গর্ব। বাংলার মাটি সংস্কার ও নবজাগরণ করেছে। বন্দেমাতর ও জন গণ মন গানের কথাও এদিন বলেছেন মুখ্যমন্ত্রী। বিজেপি সংবিধান মানে না। এদিন তিনি এসআিআর ও কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী।

 

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ