‘সাহস থাকলে বিজেপিতে যোগ দিন,’ চন্দ্রিমা-ঋতব্রত-ফিরহাদদের স্পষ্ট বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘দলে থেকে ভাঙন ধরাচ্ছেন তৃণমূলের একদল বিধায়করা। সবটাই হচ্ছে বিজেপির কথায়’, আজ, শনিবার ফেসবুক লাইভে এসে এমনই বিস্ফোরক দাবি করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমস্ত গদ্দার ও বিদ্রোহী বিধায়কদের সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার কথা বললেন মমতা। এদিন কালীঘাটে নিজের বাসভবন থেকে ফেসবুক লাইভে এসে নাম না করেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্যদের এমনই বার্তা দিলেন তৃণমূলনেত্রী। এদিন তিনি বলেন, ‘বেইমানি করে অনেকে দল ছাড়ছে। এখন সব বিদ্রোহ দেখাচ্ছে। কীসের এত বিদ্রোহ? কই ভোটের আগে তো কেউ বিদ্রোহ দেখাত না। দল থেকে একজন দুজন গিয়েছে কিছু যায় আসে না। বিজেপির কথায় দল ভাঙার কাজ করছেন কয়েকজন।’

আরও পডুন: বঙ্গোপসাগরে আরও জোরালো নিম্নচাপ, রবিবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা!

এরই সঙ্গে ধর্মতলায় একুশে জুলাই পালন প্রসঙ্গে মমতা বলেন, ‘পুলিশ অনুমতি দেয়নি। কিন্তু কর্মীদের বলছি একুশে জুলাই শহিদ দিবস পালন হবে। ঝড়-বৃষ্টি হলেও হবে। রাস্তার আসতে গিয়ে বাঁধা পেতে পারেন কিন্তু আমরা শহিদ দিবস পালন করব। কোথায় আসতে হবে সঠিক সময়ে জানিয়ে দেব। পুলিশের কাছে সভার অনুমতির জন্য আবেদন জানিয়েছি। আমাকে কেউ আটকাতে পারবে না। কেউ আমার কণ্ঠরোধ করতে পারবে না। সংগ্রামী লগ্নে আমার জন্ম হয়েছে, কোনওদিন মাথা নত করব না।’ দলীয় অফিসকে ঘিরে কোন্দল নিয়েও ক্ষোভপ্রকাশ করেন মমতা। তিনি বলেন, ‘আমাদের তপসিয়ার অফিস ভেঙে নতুন করে নির্মাণ করা হচ্ছে। তাই ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত মেট্রোপলিটনে একটা ঘর ভাড়া নিয়েছিলাম। মাসে তার জন্য ভাড়াও দিতাম। সেটাকে দখলের চেষ্টা করছে। তৃণমূলের সম্পত্তি কেউ লুট করতে পারবেন না।’ একই সঙ্গে দলের সাংগঠনিক রদবদল নিয়ে মমতা জানিয়েছেন, ‘আমার এখন অন্য কাজ নেই। দলের চেয়ারপার্সনের কাজের পাশাপাশি আমিই রাজ্য সভাপতির কাজ দেখব। সুব্রত বক্সী অসুস্থ। তাই অস্থায়ী ভাবে চন্দ্রিমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে মদন মিত্র ও কুণাল ঘোষকে দায়িত্ব দিচ্ছি।’

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়