অমিত শাহকে ‘মটুয়া ভাই’ বলে সম্বোধন , SIR থেকে ওয়াকফ, একের পর এক ইস্যুতে মোদিকে তুলোধনা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে উপস্থিত হয়ে SIR এ যাঁরা মারা গিয়েছেন তাঁদের এবং মৃত বিএলওদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। সভা থেকে অমিত শাহকে মটুয়া ভাই বলে সম্বোধন করেছেন মমতা। তিনি মুর্শিদাবাদকে শান্তির জেলা হিসেবে বর্ণনা করে আর বলেন, “মুর্শিদাবাদ দাঙ্গা পছন্দ করে না।” বাবরি মসজিদ ধ্বংসের দিনও মুর্শিদাবাদে দাঙ্গা হয়নি বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান মুর্শিদাবাদের ইতিহাস ভোলার নয়। সেই সঙ্গে বিরোধীদের তোপ দেগে বলেন, তৃণমূল সরকার সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে শিখিয়েছে সংবিধান।

সম্প্রতি সংসদে বন্দেমাতরম বলা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এদিনের সভা থেকে সে নিয়েও কেন্দ্রকে একহাত নেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য , “রাজ্যসভা থেকে এমন নির্দেশ দেওয়া হয়েছে বন্দেমাতরম বলা যাবে না। বন্দেমারতরম গান অনেক বড়। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক করে দিয়েছিলেন কতটুকু অংশ গাওয়া হবে। যেটুকু অংশে দেশাত্মবোধ রয়েছে সেইটুকুই গাওয়া হয়। সেই ন্যাশনাল সং গাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হল।” সদ্য জিআই ট্যাগ পেয়েছে মুর্শিদাবাদের ছানাপোড়া। সেই প্রসঙ্গও এসেছে মুখ্যমন্ত্রীর কথায়। তাঁর কথায়, ” মুর্শিদাবাদের ছানাপোড়া জিআই ট্যাগ পেয়েছে। এ নিয়ে আমরা গর্বিত। আমাদের সময় ৪০টি জিনিস জিআই ট্যাগ পেল। সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে আমরা আবার ৬৬০ মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল পাওয়ার ইউনিট তৈরি করছি। এটি পশ্চিমবঙ্গের বৃহত্তম এবং উত্তর পূর্ব ভারতের প্রথম সুপার পাওয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র। তার জন্য খরচ হয়েছে ৪ হাজার ৫৬৭ কোটি টাকারও বেশি। এই ইউনিট চালু হলে ১৬ লক্ষ পরিবার বিদ্যুৎ পাবেন, ২৬ হাজার মানুষের কর্মসংস্থান হবে। ১০ ডিসেম্বর থেকে চালু হবে তাপবিদ্যুৎ কেন্দ্রটি।” 

বুধের মতো বৃহস্পতিতেও মুর্শিদাবাদ, মালদায় গঙ্গা ভাঙন নিয়ে মুখ খুলেছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেছেন, ” মুর্শিদাবাদ, মালদায়  গঙ্গা-পদ্মা-ভাগিরথীর ভাঙন বড় সমস্যা।  ১২ হাজার ১১৬ বিঘা জমি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। প্রকৃতি বা নদী আমাদের হাতে নেই। গঙ্গা ভাঙ্গন রোধ, বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের হাতে ছিল। আজ পর্যন্ত ফরাক্কায় ড্রেজিং হয়নি। ৭০০ কোটি টাকার এক পয়সাও পাইনি। এদিকে ফরাক্কার মানুষ কেন্দ্রীয় সরকারের আন্ডারে থাকায় ওদের দুর্ভোগ পোহাতে হয়। কেন্দ্রও কিছু করে না, আমরাও করতে পারি না। আমরা মুর্শিদাবাদ ও মালদা উভয় জেলায় ভাঙন রোধের জন্য ১৫০০ কোটি টাকা একটা বড় পরিকল্পনা কেন্দ্রকে পাঠিয়েছি। কেন্দ্রের কাছ থেকে অনুমতি পাইনি। এদিকে একশো দিনের কাজের টাকা বন্ধ , গ্রামীণ রাস্তা তৈরির টাকা বন্ধ, বাংলার বাড়ি তৈরির টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, জলজীবন মিশনের টাকা বন্ধ। তা সত্ত্বেও আমরা ৯০০ কোটি টাকা খরচ করে মুর্শিদাবাদে ১৮৯টি কাজ সম্পন্ন করেছি। ধুলিয়ান ও সামশেরগঞ্জে ৯৬ কোটি টাকা ব্যয়ে ছটি নদী ভাঙন রোধ প্রকল্পের কাজ চলছে।” 

বাংলার বাড়ির খতিয়ান দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আমাদের আমলে প্রায় ৮৩ লক্ষ বাড়ি হয়ে গিয়েছে। ১২ লক্ষ টাকা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, ১৬ লক্ষের কিছু বেশি বাড়ির টাকা জানুয়ারির প্রথম সপ্তাহে পেয়ে যাবেন। এছাড়া আদিবাসী, সংখ্যালঘুদের আলাদা স্কিমে বাড়ি হয়। সব মিলিয়ে মোট ১ কোটি বাড়ি আমাদের সরকার তৈরি করে দিয়েছে। মনে রাখবেন আমরা বাংলায় ১ লক্ষ ৯০ হাজার রাস্তা তৈরি করেছি। আরও ২০ হাজার নতুন রাস্তা আমরা তৈরি করছি। আরও রাস্তা তৈরির কাজ চলছে।”  

উত্তরবঙ্গে দুর্গতদের সাহায্যের কথা উঠেছে মুখ্যমন্ত্রীর কণ্ঠে। এসআইআরের জন্য যাঁরা মারা গিয়েছেন তাঁদের ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণার কথা স্মরণ করিয়ে দেন। পাশাপাশি  ৯৯ লক্ষ পরিবার এখন পানীয় জল পেয়েছে। বৃহস্পতিবারও এসেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ। তার সঙ্গে তুলোধনা করা হয়েছে কেন্দ্রীয় সরকাকেও। মমতা বলেন, “বিহারে একটা পাকা দেওয়াল থাকলেও টাকা দেওয়া হয় না। আমাদের এখানে সবাই লক্ষ্মীর ভাণ্ডার পান। লক্ষ্মীর ভাণ্ডার যতদিন বাঁচবেন ততদিনই পাবেন।” তাই বাংলার মুখ্যমন্ত্রীর পরামর্শ, “কারও কোনও কটু কথায় বিশ্বাস করবেন না। ওরা নির্বাচনের তিন মাস আগে এসআইআর করল। হিম্মত থাকলে ২ বছর আগে এসআইআর করত। চারটে রাজ্যে এসআইআর হচ্ছে। অসমে তো তুমি আছো বাবু, তাই এসআইআর হবে না? ত্রিপুরায় কেন হবে না? রোহিঙ্গা তো মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড হয়ে আসে। সেখানে বিজেপি আছে বলে? খোকাবাবুকে দুধ খাওয়াতে হবে তাই সেখানে এসআইআর হবে না। বাংলায় যেহেতু খোকাবাবু নেই তাই এখানে এসআইআর করতে হবে? আমি কিছুতেই মানুষের অধিকার কাড়তে দেব না। “

এদিন এসেছে সোনালি বিবির প্রসঙ্গও। তাঁর কথায়, “একজন অন্তঃসত্ত্বা যাঁর ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দিল! আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি, বলেছি ওকে ফেরাতে হবে।  বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি! তাই তাঁদের পুশব্যাক করতে হবে? আমরা কি বুঝি না বিএসএফ, পাসপোর্ট, ভিসা কাদের হাতে রয়েছে? গলা কেটে দিলেও বাংলায় কিছুতেই ডিটেনশন ক্যাম্প করতে দেব না। আমি সব ভাষাকেই সম্মান করি। কই আপনাদের যে দেড় কোটি লোক বাংলায় কাজ করে আমরা তো তাঁদের উপর অত্যাচার করি না। বাংলা বিদ্বেষী বিজেপি বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, রামমোহন সবাইকে অপমান করে। আমি এখনও এসআইআরে নাম তুলিনি। আমি যা বলি তাই করি। আপনারা সকলে আগে নাম তুলুন, তারপর আমি তুলব। এরপর আবার হিয়ারিং হবে। তখন কিন্তু যাবেন। নাহলে ওরা আবার নাম কেটে দিয়ে বলবে আপনারা ভারতের নাগরিক নন। বিজেপি কোনও নীতি মানে না। এক শ্রেণির মানুষের উপর ওদের রাগ। ওরা বলে সংলখ্যালঘু তাড়াও, মতুয়া তাড়াও। অথচ যাঁরা মারা গিয়েছেন তাঁদের মধ্যে বেশিরভাগই হিন্দু। কালীদাসের মতো কাজ করছে ওরা। এসআইআর করে ওরা যেটুকু ছিল সেটুকু গেল। বিজেপিকে তাড়িয়ে দিন, ওদের শূন্য করে দিন।  

ওয়াকফ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, ‘ওয়াকফ নিয়ে যে যা বলুক কান দেবেন না। নির্দলদের ভোট দেবেন না। কারও সম্পত্তি বেদখল হবে না।  নতুন করে মুর্শিদাবাদে কোনও দাঙ্গা আমি চাই না। আমি চাই না আমাদের ছোট ছোট ভাইবোনদের এনআইএ তুলে নিয়ে যাক। মুর্শিদাবাদে তাই কখনও দাঙ্গার প্রশ্রয় দেবেন না। বিজেপির কেউ কেউ আছে যারা নির্বাচনের আগে মীরজাফর হয়ে কাজ করে। গদি মিডিয়া দেখবেন না। ওরা থাকুক, শুধু ওদের পোকামাকড়ের মতো সরিয়ে দিন।” 

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর