‘মোদি আসলে দেশ শেষ’, বাংলার মাটিতে দাঁড়িয়ে দাবি মমতার

বিজেপির লোকেরাও বলছে হাওয়া বদল হচ্ছে। বাঙালিরা কেউ চাই না মোদি আসুক। মোদি আসলে দেশ শেষ - কল্যাণীতে দাবি মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের ভোটে বাংলা দখল করতে আসা বিজেপির শ্লোগান ছিল ‘আপকে বার ২০০ পার।’ যদিও সেই শ্লোগান সার্থক হতে দেননি বাংলার জনতা। এবারে ২৪’র ভোটে(Loksabha Election 2024) বিজেপি(BJP) দেশজুড়ে শ্লোগান তুলেছে, ‘আবকে বার ৪০০ পার’। দেখার বিষয় ভারতবর্ষের জনতা কী করেন! তবে এদিন বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সাফ জানিয়ে দিয়েছেন, ‘মোদি আসলে দেশ শেষ’। তবে তিনি সঙ্গে এই ভরসাও দিয়ে দিয়েছেন যে, ‘মোদি(Narendra Modi) আর আসছে না, আসছে না, আসছে না। ইস বার ৪০০ নেহি, একদম পগারপার হো যায়েগা।’ সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন বিজেপিকে অস্বস্তিতে ফেলে দেওয়ার মতো বার্তা, ‘অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী বলছেন এ দেশের ভবিষ্যৎ নেই। মোদি আসলে দেশ শেষ। বিজেপির লোকেরাও বলছে হাওয়া বদল হচ্ছে। ভাল করে জেনে রাখুন। কেউ ভয়ে বলতে পারছে না, চতুর্থ দফা হয়ে গিয়েছে। বিজেপি খুব জোর ১৯৫-২০০ আসন পাবে। জোট INDIA পাবে ২৯৫-৩১৫ আসন। বাঙালিরা কেউ চাই না মোদি আসুক।’

এদিন নদিয়া জেলার কল্যাণীতে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে আয়োজিত সেই সভায় মমতা এদিন CAA নিয়ে আক্রমণ শানিয়েছেন সেখানকার বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে। তিনি বলেন, ‘ভোট এলেই বিজেপির CAA-র কথা মনে পড়ে। মতুয়া ভোটের কথা মনে পড়ে। ভাগাভাগির রাজনীতি মনে পড়ে। একটা কথা আপনাদের বলছি। একটা মতুয়ার গায়ে হাত দিতে দেব না। আপনার যিনি লোকসভার বিজেপি প্রার্থী এবং মন্ত্রী, তাঁর টিকি দেখতে পাওয়া যায়নি পাঁচ বছরে। আবার উনি নাগরিকত্ব দেব বলে নাম লিখিয়েছেন। শুনেছি, টাকাও তুলেছেন কোথাও কোথাও। নিজে আগে নাম লেখাননি কেন? লেখালেই বিদেশি। আমরা বিদেশি হতে চাই না। স্বদেশি থাকব। আমি সবাইকে বলে যাচ্ছি, আমি ক্যা হতে দেব না, এনআরসি হতে দেব না, অভিন্ন দেওয়ানি বিধিও হতে দেব না। এরা এসসি, এসটি, সব তুলে দেবে। আদিবাসী এবং সংখ্যালঘুদের তুলে দেবে। হিন্দুদেরও তুলে দেবে। আসামে এনআরসি হওয়ার সময় ১৯ লক্ষ হিন্দু বাঙালি বাদ হয়েছিল। এখনও অনেকে জেলে। কয়েক দিন আগেও আমি গিয়ে ওদের দুঃখের কথা শুনে এসেছিলাম।’

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার