Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৭ তারিখ থেকে ফের জেলা সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

একুশের নির্বাচনে অভাবনীয় ফলাফলের পর রাজ্যবাসীর কাছে আরও বেশি পরিষেবা পৌঁছে দিতে তৎপর তৃণমূল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের নির্বাচনে অভাবনীয় ফলাফলের পর রাজ্যবাসীর কাছে আরও বেশি পরিষেবা পৌঁছে দিতে তৎপর তৃণমূল কংগ্রেস। তাই দেরী না করে পুজোর মরশুম কাটতেই জেলাওয়াড়ি বৈঠক শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করছেন প্রশাসনিক বৈঠকও। সম্প্রতি উত্তর ২৪ পরগনা ও হাওড়াতে প্রশাসনিক বৈঠকে একাধিক ইস্যু তুলে ধরে প্রশাসনের আধিকারিক কিংবা দলের বিধায়ক ও মন্ত্রীদের সতর্ক করেন মুখ্যমন্ত্রী। এবার মুম্বই সফরের পর ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। জেলাভিত্তিক বিভিন্ন সমস্যা ও সরকারি কাজ নিজের হাতে খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, ডিসেম্বর মাসের শুরুতেই উত্তর ও দক্ষিণ দিনাজপুর যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রশাসনিক সভা করবেন মমতা। পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগরেও প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ৭ ডিসেম্বর থেকে জেলা সফর শুরু করবেন মুখ্যমন্ত্রী। দুই দিনাজপুর দিয়ে শুরু হবে জেলা সফর। ৭ তারিখেই প্রথমে গঙ্গারামপুরে প্রশাসনিক বৈঠক করবেন মমতা। সেখান থেকে যাবেন রায়গঞ্জে। সেখানেও প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ৮ তারিখ মালদা এবং মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই সোজা নদিয়ার কৃষ্ণনগরে ৯ তারিখ মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন মমতা।

প্রত্যেক প্রশাসনিক সভাতেই কাজের খতিয়ান নেওয়া হবে যার জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে সংশ্লিষ্ট জেলার জেলা শাসক, পুলিশের উচ্চপদস্থ কর্তাদের ও বিধায়ক, সাংসদ এবং মন্ত্রীদের।

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৪ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি