‘আর কত প্রাণ যাবে?’, SIR ইস্যুতে কমিশন-বিজেপিকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, গঙ্গাসাগর : এসআইআর নিয়েও বিজেপি ও কমিশনকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন তুলেছেন, আর কতজনের প্রাণ যাবে? অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাকে শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে। গায়ের জোরে এসআইআর কেন? ২ বছর ধরে এসআইআর করলে আপত্তি নেই।তাড়াহুড়ো করে এত মানুষের প্রাণ গেল। প্রায় ৭০ জনের প্রাণ গিয়েছে। মানুষকে শুধু শুধু হয়রানি করা হচ্ছে। নাম কেটে বাদ দিচ্ছে।

ভোটার লিস্টে নাম বাদের নামে অন্যায় চলছে। সরকারি সার্টিফিকেট চলবে না বলে জানানো হচ্ছে। নাম,পদবি, ঠিকানা ভুলের  বাহানায় ভোটার লিস্ট থেকে নাম দেওয়া হচ্ছে। মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করা হচ্ছে। বিজেপি ও কমিশন উভয়কেই এদিন নিশানা করেছেন তিনি। দেশকে ধ্বংস করতে চায় বিজেপি। ভোটার লিস্ট থেকে নাম ভ্যানিশ করে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি দিয়ে বললেন, মানুষকে ভ্যানিশ করলে নিজেরাি ভ্যানিশ হয়ে যাবে। এই নিয়ে আদালতেও যেতে রাজি মুখ্যমন্ত্রী। হোয়াটঅ্যাপে নির্বাচন কমিশন চলছে। ৫৪ লক্ষের নাম বাদ দেওয়া হয়েছে। সকলের অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি। বিজেপি সারাদেশে বুলডোজার চালাচ্ছে।

এদিন গঙ্গাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতিতে উদ্বোধন হল ‘সাগরকন্যা’-র। ১০০ শয্যা বিশিষ্ট একটি ডরমেটরি উদ্বোধন করা হয়েছে। সারা বছর ধরে বহু পর্যটক আসেন। তাঁদের কথা চিন্তা করেই এটা বানানো হয়েছে। PWD ও মেসার্স লারসেন এন্ড ট্রুবো লিমিটেডের মধ্যে চুক্তিপত্র বিনিময় হয়েছে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। এদিন মোট ৯৬টি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ৩৯৪ কোটি ৯৩ লক্ষ টাকা খরচে এই প্রকল্পগুলোর উদ্বোধন করা হল।

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

বলিউডে শোকের ছায়া, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

বিমার টাকার লোভে স্বামীকে খুন! গ্রেফতার স্ত্রী ও প্রেমিক

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের