আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রচারে ঝড় তুলতে মালদায় মমতা, বর্ধমান ও হাঁসনে অভিষেক

Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি : প্রার্থী তালিকা প্রকাশের পরে থেকে প্রচারে ঝড় তুলেছে তৃণমূল। সেই প্রচারে বাড়তি অক্সিজেন জোগাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিদিনই জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছেন তাঁরা। বিধানসভা কেন্দ্র ধরে ধরে প্রচার সারছেন তৃণমূলের ২ শীর্ষ নেতৃত্ব। আজ শনিবার (৪ এপ্রিল) মালদায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে তিনটি জনসভা রয়েছে তাঁর। ৩ জনসভার পরে তাঁর একটি মিছিল রয়েছে। আসন্ন নির্বাচনে প্রথম মিছিল তিনি করছেন মালদার ইংরেজবাজারে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ২টি জনসভা রয়েছে শনিবার।

জানা গিয়েছে, মানিকচক, রতুয়া ও মালতীপুর এবং গাজোলে তিনটিতে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রতুয়া ও মালতীপুরের প্রার্থীদের নিয়ে একসঙ্গেই হবে নির্বাচনী প্রচার। শেষ সভা হবে গাজোলে। সেখান থেকে ফিরে ইংরেজবাজারে রোড-শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রমূর্তি থেকে শুরু হয়ে ফোয়ারা মোড় সঙ্গে নেতাজি মোড়, ফুলবাড়ি, পাকুড়তলা মোড় হয়ে কবি সুকান্ত মোড়ে শেষ হবে তৃণমূলনেত্রীর মিছিল। সেখান থেকেই বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। তাই এখন মালদার এই এলাকাগুলি প্রস্তুত চলছে।

অন্যদিকে, পশ্চিম বর্ধমান ও বীরভূমে সভা করবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন পশ্চিম বর্ধমানের বারাবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে পানুরিয়া হাসপাতাল গ্রাউন্ডে জনসভা করবেন তিনি। সেখান থেকে সোজা পৌঁছে যাবেন বীরভূমে। সেখানে হাঁসন বিধানসভা কেন্দ্রের প্রার্থী ফয়জুল হক অর্থাৎ কাজল শেখের সমর্থনে জনসভা করবেন। সেখান থেকে পৌঁছে যাবেন সোজা তারাপীঠ মন্দিরে। এদিন মন্দির পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ