মুখ্যমন্ত্রীর মুকুটে নতুন পালক, মমতাকে ডি-লিট জাপানের বিশ্ববিদ্যালয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে নয়া পালক। আন্তর্জাতিক সম্মান পেতে চলেছেন তিনি। জাপানের ইয়োকোহামা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে ডি-লিট সাম্মানিক দেওয়া হবে। ১২ নভেম্বর ধনধান্য অডিটোরিয়াম থেকে তাঁকে সম্মান জানানো হবে। জাপান থেকে ওই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আসছেন।

জানা গিয়েছে, জাপানের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইয়োকোহামা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি দল আসবে কলকাতায়। ১২ নভেম্বরই তাঁরা আসছেন। এই উপলক্ষ্যে রাজ্যের শিক্ষা দফতর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানেই এই বিশেষ সম্মান জানানো হবে। এবারই প্রথম নয়, রাজ্যের ২টি বিশ্ব বিদ্যালয় থেকে ইতিমধ্যে ডি-লিট পেয়েছেন। এবার আন্তর্জাতিক স্তরে ডি-লিট পেতে চলেছেন মুখ্যমন্ত্রী। ফলে তাঁর সাম্মনিকের মুকুটে নতুন সংযোজন হতে চলেছে আগামী বুধবার।

২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ডি-লিট দিয়েছিল। সেই সময় তাঁর হাতে সেই সম্মান তুলে দিয়েছিলেন তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। সেই সম্মান দেওয়া নিয়েও বিতর্কে জেরে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। এরপরে ২০২৩ সালে শহরের আরও একটি বিশ্ব বিদ্যালয় সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় তাঁকে ডি লিট দিয়েছে। এবার রাজ্য ছাড়িয়ে বিদেশের বিশ্ববিদ্যালয়ের সম্মান জুড়তে চলেছে মুখ্যমন্ত্রীর মুকুটে। জাপানের বিশ্ববিদ্যালয়ের সম্মান নিয়ে মোট তিনটি ডি লিট হতে চলেছে তাঁর। শুধু ডি লিটই নয়, ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউড অব ইন্ডাস্ট্রিয়াল টেকনলজির পক্ষ থেকে তাঁকে ডক্টরেট দেওয়া হয়েছে। চলচি বছরের মার্চে গিয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। সেখানে বক্তব্য় রেখেছন তিনি। রাজ্যের উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয়ে কথাও বলেছিলেন। এবার আন্তর্জাতিক ডি লিট পেতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এতে অত্যন্ত খুশি তিনি।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি